০/১৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১২ - খিলাফতের জামা না খোলার নির্দেশ
উসমান (রাঃ)-এর সম্মান
উসমান (রাঃ)-এর খিলাফত ও দায়িত্বে অটল থাকার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১১২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১২
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْفَرَجُ بْنُ فَضَالَةَ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ الدِّمَشْقِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «يَا عُثْمَانُ إِنْ وَلاَّكَ اللَّهُ هَذَا الأَمْرَ يَوْمًا فَأَرَادَكَ الْمُنَافِقُونَ أَنْ تَخْلَعَ قَمِيصَكَ الَّذِي قَمَّصَكَ اللَّهُ فَلاَ تَخْلَعْهُ» . يَقُولُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ . قَالَ النُّعْمَانُ فَقُلْتُ لِعَائِشَةَ مَا مَنَعَكِ أَنْ تُعْلِمِي النَّاسَ بِهَذَا قَالَتْ أُنْسِيتُهُ وَاللَّهِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে উসমান! তোমাকে আল্লাহ্ তা’আলা একদিন এক কাজের (খিলাফতের) দায়িত্বশীল করবেন। মুনাফিকরা ষড়যন্ত্র করে আল্লাহ্ প্রদত্ত তোমার এই জামা (খিলাফতের দায়িত্ব) তোমার থেকে খুলে ফেলতে চাইবে। তুমি কখনও তা খুলবে না। তিনি এ কথা তিনবার বলেন। নুমান (রাঃ) বলেন, আমি আয়িশাহ (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, (বিদ্রোহ চলাকালে) জনসম্মুখে এ হাদিস বর্ণনা করতে আপনাকে কিসে বিরত রেখেছে? তিনি বলেন, আমি ভুলে গিয়েছিলাম।
[১১০] তিরমিযী ৩৭০৫ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৬০৬৮। উক্ত হাদিসের রাবী ফারাজ বিন ফাদালাহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, হাদিস বর্ণনায় তিনি দুর্বল। আলী ইবনুল মাদিনী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম বলেন, মুনকারুল হাদিস। আবু হাতীম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উসমান (রাঃ)-কে বলেন, আল্লাহ যদি তাঁকে একদিন এই কাজের দায়িত্ব দেন, আর মুনাফিকরা ষড়যন্ত্র করে সেই আল্লাহপ্রদত্ত জামা খুলে ফেলতে চায়, তবে তিনি যেন তা না খোলেন। তিনি এ কথা তিনবার বলেন। এখানে জামা বলতে বর্ণনায় খিলাফতের দায়িত্ব বোঝানো হয়েছে। হাদিসটির মূল শিক্ষা হলো, আল্লাহপ্রদত্ত দায়িত্বে ধৈর্য, অটলতা ও সতর্কতা দরকার। বিদ্রোহ বা চাপের মুখে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়; তাই রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আগেই তাঁকে সাবধান করেছেন। শেষ অংশে আয়িশা (রাঃ)-এর ভুলে যাওয়ার কথাও এসেছে, যা মানুষের স্বাভাবিক ভুলের দিক দেখায়। উসমান রা ফজিলত ও ধৈর্যের শিক্ষা এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দায়িত্ব পেলে তাতে অটল থাকা জরুরি।
- চাপ ও ষড়যন্ত্রের সময় ধৈর্য দরকার।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উসমান (রাঃ)-কে বিশেষ নির্দেশ দিয়েছিলেন।
- মানুষ ভুলে যেতে পারে—এ কথা আয়িশা (রাঃ)-এর উত্তরে দেখা যায়।
