০/১৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৩ - উসমানের অঙ্গীকার ও ধৈর্য
উসমান (রাঃ)-এর সম্মান
উসমান (রাঃ)-এর অঙ্গীকার: কঠিন সময়ে ধৈর্যের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১১৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ فِي مَرَضِهِ «وَدِدْتُ أَنَّ عِنْدِي بَعْضَ أَصْحَابِي» . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَدْعُو لَكَ أَبَا بَكْرٍ فَسَكَتَ قُلْنَا أَلاَ نَدْعُو لَكَ عُمَرَ فَسَكَتَ قُلْنَا أَلاَ نَدْعُو لَكَ عُثْمَانَ قَالَ «نَعَمْ» . فَجَاءَ عُثْمَانُ فَخَلاَ بِهِ فَجَعَلَ النَّبِيُّ ـ ﷺ ـ يُكَلِّمُهُ وَوَجْهُ عُثْمَانَ يَتَغَيَّرُ . قَالَ قَيْسٌ فَحَدَّثَنِي أَبُو سَهْلَةَ مَوْلَى عُثْمَانَ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَالَ يَوْمَ الدَّارِ إِنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ عَهِدَ إِلَىَّ عَهْدًا وَأَنَا صَائِرٌ إِلَيْهِ . وَقَالَ عَلِيٌّ فِي حَدِيثِهِ وَأَنَا صَابِرٌ عَلَيْهِ . قَالَ قَيْسٌ فَكَانُوا يُرَوْنَهُ ذَلِكَ الْيَوْمَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর রোগশয্যায় বললেনঃ আমি আশা করি যে, এ সময় আমার কোন সাহাবী আমার নিকট উপস্থিত থাকুক। আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! আমরা কি আপনার কাছে আবু বাক্রকে ডেকে আনবো? তিনি নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার কাছে উমরকে ডেকে আনবো? তিনি এবারও নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার নিকট উসমানকে ডেকে আনবো? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর উসমান (রাঃ) এলেন। তিনি তাঁর সাথে একান্তে আলাপ-আলোচনা করেন। উসমান (রাঃ)-এর চেহারায় পরিবর্তন লক্ষ্য করা গেল।কায়স (রহঃ) বলেন, আমার নিকট উসমানের মুক্ত দাস আবু সাহলাহ (রহঃ) বর্ণনা করেন যে, উসমান বিন আফফান (রাঃ) নিজ বাড়িতে অবরুদ্ধ থাকাকালে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার থেকে একটি অঙ্গীকার নিয়েছেন, আমি তাতে ধৈর্য ধারণ করবো। আলী বিন মুহাম্মাদ (রহঃ) তাঁর বর্ণনায় উল্লেখ করেছেন, উসমান (রাঃ) বলেছেন, আমি তাতে ধৈর্য ধারণ করবো। কায়স (রহঃ) বলেন, সাহাবীদের মতে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এটাই ছিল তাঁর একান্ত আলাপ।
[১১১] আহমাদ ২৫২৬৯ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৬০৭০।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রোগশয্যায় বলেন, তাঁর কোনো সাহাবী যেন কাছে উপস্থিত থাকে। আবু বকর ও উমরকে ডাকতে বলা হলে তিনি নীরব থাকেন। উসমান (রাঃ)-কে ডাকতে বলা হলে তিনি বলেন, হ্যাঁ। উসমান (রাঃ) এলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর সঙ্গে একান্তে কথা বলেন, আর উসমানের চেহারায় পরিবর্তন দেখা যায়। পরে নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় উসমান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর থেকে একটি অঙ্গীকার নিয়েছেন, আর তিনি তাতে ধৈর্য ধরবেন। হাদিসটির মূল শিক্ষা হলো, বড় পরীক্ষার সময় অঙ্গীকার রক্ষা ও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। এখানে উসমান রা ফজিলত, ধৈর্য এবং রাসূলের সঙ্গে তাঁর বিশেষ আলাপ ফুটে ওঠে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উসমান (রাঃ)-এর সঙ্গে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একান্ত আলাপ হয়েছিল।
- অঙ্গীকার রক্ষা করা গুরুত্বপূর্ণ গুণ।
- কঠিন সময়ে ধৈর্য ধরা মুমিনের বড় শিক্ষা।
- পরীক্ষার সময় আবেগ নয়, অটলতা দরকার।
