৫/১০৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৬০ - সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
যোহরের ফরয সলাতের আগে ও পরে যে ব্যক্তি চার রাকআত করে সুন্নাত সালাত পড়লো।
সুনানে ইবনে মাজাহ : ১১৬০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১৬০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الشُّعَيْثِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ قَالَ " مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ " .
উম্মু হাবীবা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি যোহরের (ফরজের) আগে চার রাকআত এবং পরে চার রাকআত সালাত পড়লো, আল্লাহ্ তার জন্য জাহান্নাম হারাম করে দেন।
[১১৬০] তিরমিযী ৪২৭-২৮, আবূ দাঊদ ১২৬৯, আহমাদ ২৬২৩২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ১১৬৮, সহীহ আবী দাউদ ১১৫২।
