৫/১২৪. অধ্যায়ঃ
সফরে বিত্রের সালাত পড়া।
সুনানে ইবনে মাজাহ : ১১৯৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১৯৪
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ جَابِرٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَابْنِ، عُمَرَ قَالاَ سَنَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلاَةَ السَّفَرِ رَكْعَتَيْنِ وَهُمَا تَمَامٌ غَيْرُ قَصْرٍ وَالْوِتْرُ فِي السَّفَرِ سُنَّةٌ .
ইবনু আব্বাস ও ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফরে দুই রাকাত সালাত প্রবর্তন করেন। এই দুই রাকাতই পূর্ণ সালাত, কসর নয়। সফরে বিতরের সালাত সুন্নত।
তাহকীক আলবানী : দঈফ জিদ্দান।[১১৯৪] ইবনু মাজাহ ১১৯৩, আহমাদ ২১৫৭। তাহক্বীক্ব আলবানী: যঈফ জিদ্দান। তাখরীজ আলবানী: মিশকাত ১৩৫০ যঈফ জিদ্দান। জাবির (বিন ইয়াযীদ ইবনুল হারিস) সম্পর্কে ওয়াকী ইবনুল জাররাহ সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি মিথ্যুক। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আল-জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন।
