০/১৫. অধ্যায়ঃ
যুবায়র (রাঃ)-এর সম্মান
সুনানে ইবনে মাজাহ : ১২৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৪
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَهَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَتْ لِي عَائِشَةُ يَا عُرْوَةُ كَانَ أَبَوَاكَ مِنَ الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ أَبُو بَكْرٍ وَالزُّبَيْرُ .
হিসাম বিন উরওয়াহ, তার পিতা (উরওয়াহ ইবনুয-যুবায়র) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আয়িশা (রাঃ) আমাকে বললেন, হে উরওয়াহ! তোমাদের দুইজন পিতৃপুরুষ সেই লোকদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের সম্পর্কে এ আয়াত নাজিল হয়েছে (অনুবাদ): “যারা ক্ষতবিক্ষত হওয়ার পরও আল্লাহ ও তাঁর রসূল (ﷺ)-এর ডাকে সাড়া দিয়েছে” (সূরা আলে ইমরান: ১৭২)। আবু বকর ও যুবাইর (রাঃ)।
[১২২] বুখারী ৪০৭৭, মুসলিম ২৪১৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী হাদীইয়্যাহ বিন আবদুল ওয়াহহাব সম্পর্কে আবু বাকর বিন আবু আসিম ও ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ তবে ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও অন্যত্র তিনি তার ব্যাপারে বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন।
