০/১৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৪ - হেরা পর্বতে নবী, সিদ্দীক ও শহীদ

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবা (রাঃ)-দের সম্মান

হেরা পর্বতের হাদিস: নবী, সিদ্দীক ও শহীদদের মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يَسَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، قَالَ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ أَنِّي سَمِعْتُهُ يَقُولُ «اثْبُتْ حِرَاءُ فَمَا عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ» . وَعَدَّهُمْ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَطَلْحَةُ وَالزُّبَيْرُ وَسَعْدٌ وَابْنُ عَوْفٍ وَسَعِيدُ بْنُ زَيْدٍ .

সা'ঈদ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে সাক্ষ্য দেই যে, আমি তাঁকে বলতে শুনেছিঃ হে হেরা (পর্বত)! স্থির হও। কেননা তোমার উপর একজন নবী, একজন পরম সত্যবাদী ও একজন শহীদ রয়েছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের নাম ধরে গণনা করেনঃ আবূ বাকর, উমর, উসমান, আলী, তালহাহ, যুবায়র, সা‘দ, বিন আওফ ও সাঈদ বিন যায়দ।

[১] তিরমিযী ৩৭৫৭, আবূ দাঊদ ৪৬৪৮, আহমাদ ১৬৩৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ৮৭৫। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন যালীম সম্পর্কে ইবনু হিব্বান ও আল আজালী বলেন, তিনি সিকাহ ইমাম বুখারী তাকে দুর্বল বলেছেন। ইবনু আদী ও আল-আকালী তাকে দুর্বল বলেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাঈদ বিন যায়দ (রাঃ) সাক্ষ্য দিয়ে বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন, “হে হেরা! স্থির হও। তোমার উপর একজন নবী, একজন পরম সত্যবাদী ও একজন শহীদ রয়েছে।” এরপর নবী (صلى الله عليه وسلم) নামগুলো গণনা করেন: আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, সা‘দ, ইবনু আউফ ও সাঈদ বিন যায়দ। এই বর্ণনায় একসঙ্গে কয়েকজন সাহাবীর মর্যাদা এসেছে। এখানে “নবী”, “সিদ্দীক” এবং “শহীদ” শব্দগুলো হাদিসের ভাষা অনুযায়ী বুঝতে হবে। এটি সাহাবীদের ফজিলত এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দেওয়া বিশেষ সম্মানের একটি গুরুত্বপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হেরা পর্বতের ঘটনায় কয়েকজন সাহাবীর বিশেষ মর্যাদা এসেছে।
  • আবু বকর (রাঃ)-এর জন্য সিদ্দীক মর্যাদার ইঙ্গিত পাওয়া যায়।
  • কিছু সাহাবীর জন্য শহীদের মর্যাদার কথা নবী (صلى الله عليه وسلم) জানিয়েছেন।
  • সাহাবীদের ফজিলত বুঝতে হাদিসের নির্দিষ্ট ভাষা মানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন