০/১৯. অধ্যায়ঃ
আবূ উবাইদাহ বিন জাররাহ (রাঃ)-এর সম্মান
সুনানে ইবনে মাজাহ : ১৩৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، جَمِيعًا عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لأَهْلِ نَجْرَانَ " سَأَبْعَثُ مَعَكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ " . قَالَ فَتَشَوَّفَ لَهَا النَّاسُ فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ .
হুযায়ফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) নাজরানবাসীদের বলেন, আমি অচিরেই তোমাদের সাথে একজন আমানতদার (বিশ্বস্ত) লোক পাঠাচ্ছি, যে সত্যিকারে আমানতদার (বিশ্বস্ত)। (রাবী বলেন), লোকেরা এই মর্যাদা লাভের আকাঙ্ক্ষা করছিল। অতঃপর তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)-কে পাঠান।
[১৩৩] বুখারী ৩৭৪৫, মুসলিম ২৪২০, তিরমিযী ৩৭৯৬, আহমাদ ২২৭৬১, ২২৮৬৮, ২২৮৮৮, ২২৮৯৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
