৫/১৮৭. অধ্যায়ঃ
চাশতের সালাত।
সুনানে ইবনে মাজাহ : ১৩৮১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৮১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ، قَالَتْ سَأَلْتُ عَائِشَةَ أَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي الضُّحَى قَالَتْ نَعَمْ أَرْبَعًا وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ .
মুআযাহ আল-আদাবীয়্যাহ হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) কি চাশতের সালাত আদায় করতেন? তিনি বলেন, হ্যাঁ, চার রাকাত, আবার আল্লাহর মর্জি হলে তার বেশিও পড়তেন।
[১৩৮১] মুসলিম ৭১১-২ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৫৬২, মুখতাসার শাময়িল ২৪৪।
