৫/১৮৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৮৪ - সালাতুল হাজত ও প্রয়োজনের দোয়া

সলাতুল হাজাত (প্রয়োজন পূরণের সালাত)।

সালাতুল হাজত: প্রয়োজনের সময় দুই রাকাত সালাত ও দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৮৪

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الْعَبَّادَانِيُّ، عَنْ فَائِدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى الأَسْلَمِيِّ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى اللَّهِ أَوْ إِلَى أَحَدٍ مِنْ خَلْقِهِ فَلْيَتَوَضَّأْ وَلْيُصَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ لْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ أَسْأَلُكَ أَلاَّ تَدَعَ لِي ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمًّا إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلاَّ قَضَيْتَهَا لِي ثُمَّ يَسْأَلُ اللَّهَ مِنْ أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ مَا شَاءَ فَإِنَّهُ يُقَدَّرُ ‏"‏ ‏.‏

আবদুল্লাহ বিন আবূ আওফা আল-আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট বের হয়ে এসে বলেন, আল্লাহ্‌র নিকট অথবা তাঁর কোন মাখলুকের নিকট কারো কোন প্রয়োজন থাকলে, সে যেন ওজু করে দু’ রাকআত সালাত পড়ে, অতঃপর বলে : “পরম সহনশীল ও দয়ালু আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। মহান আরশের রব আল্লাহ অতীব পবিত্র। সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ্‌র জন্যই যাবতীয় প্রশংসা। হে আল্লাহ! আমি তোমার নিকট অবধারিত রহমত, তোমার অফুরন্ত ক্ষমা, সকল সদাচারের ভান্ডার এবং প্রতিটি পাপাচার থেকে নিরাপত্তা প্রার্থনা করি। আমি তোমার নিকট আরো প্রার্থনা করি যে, তুমি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমার দুশ্চিন্তা দূর করে দাও, তোমার সন্তুষ্টিমূলক প্রতিটি প্রয়োজন পূরণ করে দাও।”অতঃপর সে দুনিয়া ও আখিরাতের জন্য যা চাওয়ার আছে তা প্রার্থনা করবে। কারণ তা আল্লাহ্‌ই নির্ধারিত করেন।

[১৩৮৪] তিরমিযী ৪৭৯ তাহক্বীক্ব আলবানী: যঈফ জিদ্দান। তাখরীজ আলবানী: মিশকাত ১৩২৭, তালীকুর রগীব ২৪২-২৪৩। উক্ত হাদিসের রাবী আবু আসিম আল আব্বাদানী সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, আমি তাকে চিনি না।২. ফাইদ বিন আব্দুর রহমান সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ নন। বরং তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিসে মিথ্যা রয়েছে। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, কোন সমস্যা নেই।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে প্রয়োজনের সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি পদ্ধতি বলা হয়েছে। কারো আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন থাকলে প্রথমে ওজু করতে বলা হয়েছে। এরপর দুই রাকাত সালাত পড়তে বলা হয়েছে। তারপর দোয়ায় আল্লাহর একত্ব, তাঁর সহনশীলতা, দয়া, আরশের রব হওয়া এবং সব প্রশংসা তাঁর জন্য—এসব কথার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়। এরপর রহমত, ক্ষমা, ভালো কাজের সুযোগ, পাপ থেকে নিরাপত্তা, গুনাহ মাফ, দুশ্চিন্তা দূর হওয়া এবং আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকা প্রয়োজন পূরণের দোয়া করা হয়। শেষে দুনিয়া ও আখিরাতের প্রয়োজন চাওয়ার কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনের সময় ওজু ও দুই রাকাত সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া শেখানো হয়েছে।
  • দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও তাওহীদের কথা এসেছে।
  • দুনিয়া ও আখিরাত—উভয়ের কল্যাণ চাওয়া যায়।
  • আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকা প্রয়োজন পূরণের দোয়া করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন