৫/১৯৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪০৭ - বাইতুল মাকদিসে সালাত ও হাদিয়া

বাইতুল মাকদিস মাসজিদে সালাত পড়ার ফাযীলাত।

বাইতুল মাকদিসে সালাতের ফজিলত ও যায়তুন তেলের হাদিয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪০৭

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ زِيَادِ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ أَخِيهِ، عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ عَنْ مَيْمُونَةَ، مَوْلاَةِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ ‏.‏ قَالَ ‏"‏ أَرْضُ الْمَحْشَرِ وَالْمَنْشَرِ ائْتُوهُ فَصَلُّوا فِيهِ فَإِنَّ صَلاَةً فِيهِ كَأَلْفِ صَلاَةٍ فِي غَيْرِهِ ‏"‏ ‏.‏ قُلْتُ أَرَأَيْتَ إِنْ لَمْ أَسْتَطِعْ أَنْ أَتَحَمَّلَ إِلَيْهِ قَالَ ‏"‏ فَتُهْدِي لَهُ زَيْتًا يُسْرَجُ فِيهِ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَهُوَ كَمَنْ أَتَاهُ ‏"‏ ‏.‏

নবী (ﷺ)-এর মুক্তদাসী মায়মূনাহ (বিনতু সা‘দ) (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, হে আল্লাহর রাসূল! বাইতুল মাকদিস সম্পর্কে আমাকে ফতোয়া দিন। তিনি বলেন, এটা হাশরের মাঠ এবং সকলের একত্র হওয়ার ময়দান। তোমরা তাতে সালাত পড়ো। কেননা সেখানে এক ওয়াক্ত সালাত পড়া অন্যান্য স্থানের তুলনায় এক হাজার গুণ উত্তম। আমি বললাম, আপনি কি মনে করেন, যদি আমি সেখানে যেতে সমর্থ না হই? তিনি বলেন, তুমি তাতে বাতি জ্বালানোর জন্য যায়তুন তৈল হাদিয়া পাঠাও। যে ব্যক্তি তা করলো, সে যেন সেখানে উপস্থিত হলো।

আবূ দাঊদ ৪৫৭, আহমাদ ২৭০৭৯। তাহক্বীক্ব আলবানী: মুনকার। তাখরীজ আলবানী: যঈফ আবী দাউদ ৬৮। উক্ত হাদিসের রাবী উসমান বিন আবু সাওদাহ সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও ইবনুল কাত্তান বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বাইতুল মাকদিস সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, এটি হাশরের মাঠ ও একত্র হওয়ার ময়দান। তিনি সেখানে গিয়ে সালাত পড়তে বলেন এবং জানান, সেখানে এক ওয়াক্ত সালাত অন্য স্থানের তুলনায় এক হাজার গুণ উত্তম। প্রশ্নকারী বলেন, যদি সেখানে যেতে সক্ষম না হন? তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, সেখানে বাতি জ্বালানোর জন্য যায়তুন তেল হাদিয়া পাঠাতে। যে তা করবে, সে যেন সেখানে উপস্থিত হলো। হাদিসটি আমাদের শেখায়, পবিত্র স্থানের মর্যাদা আছে। আবার কেউ সরাসরি যেতে না পারলেও সাধ্য অনুযায়ী ভালো কাজে অংশ নিতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাইতুল মাকদিসের বিশেষ মর্যাদা হাদিসে এসেছে।
  • সেখানে সালাত আদায়ের ফজিলত উল্লেখ করা হয়েছে।
  • যেতে না পারলে সামর্থ্য অনুযায়ী সহায়তা করার শিক্ষা আছে।
  • ইবাদতের স্থানের খেদমতও ভালো কাজের অংশ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন