৫/১৯৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪১৭ - মসজিদের লোকেরা খুঁটির কান্না শুনল

রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বারের সূচনা।

মসজিদের লোকদের সামনে খেজুর কাণ্ডের কান্না

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪১৭

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُومُ فِي أَصْلِ شَجَرَةٍ - أَوْ قَالَ إِلَى جِذْعٍ - ثُمَّ اتَّخَذَ مِنْبَرًا ‏.‏ قَالَ فَحَنَّ الْجِذْعُ - قَالَ جَابِرٌ - حَتَّى سَمِعَهُ أَهْلُ الْمَسْجِدِ حَتَّى أَتَاهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَمَسَحَهُ فَسَكَنَ ‏.‏ فَقَالَ بَعْضُهُمْ لَوْ لَمْ يَأْتِهِ لَحَنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏.

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একটি গাছের মূলে অথবা খেজুর গাছের কাণ্ডে ঠেস দিয়ে দাড়াতেন। অতঃপর তিনি একটি মিম্বার গ্রহণ করেন। রাবী বলেন, খেজুর কাণ্ডটি কেঁদে দিলো। জাবির (রাঃ) বলেন, এমনকি মসজিদের লোকেরা এর কান্না শুনতে পায়। অবশেষে রাসূলুল্লাহ (ﷺ) গাছের নিকট এসে তাতে হাত বুলান, ফলে তা শান্ত হয়। তাদের কতক বললেন, তিনি এর কাছে না এলে এটা কেয়ামত পর্যন্ত কাঁদতো।

[১৪১৭] বুখারী ৯১৮, ২০৯৫, ৩৫৮৪-৮৫; আহমাদ ১৩৭০৫, ১৩৭২৯, ১৩৭৯৪, ১৩৮৭০, ১৪০৫৯; দারিমী ১৫৬২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ২১৭৪।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি গাছের মূল বা খেজুর গাছের কাণ্ডে ঠেস দিয়ে দাঁড়াতেন। পরে তিনি মিম্বার গ্রহণ করেন। তখন খেজুর কাণ্ডটি কেঁদে ওঠে। জাবির (রাঃ) বলেন, মসজিদের লোকেরাও তার কান্না শুনেছিল। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গাছটির কাছে যান, তাতে হাত বুলান, ফলে তা শান্ত হয়। বর্ণনার শেষে কতক লোকের কথা এসেছে যে, তিনি না এলে এটি কিয়ামত পর্যন্ত কাঁদত। এই হাদিসে ঘটনা, সাক্ষী এবং নবীজির স্নেহময় আচরণ একসঙ্গে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খেজুর কাণ্ডের কান্না মসজিদের লোকেরা শুনেছিল বলে বর্ণনায় এসেছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কাছে গিয়ে তাকে শান্ত করেন।
  • নবীজির প্রতি ভালোবাসা এই ঘটনার মূল অনুভূতি।
  • বর্ণনায় যা এসেছে, তার বেশি বাড়িয়ে বলা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন