৬/৩১. অধ্যায়ঃ

আহলে কিবলার জানাযার সালাত পড়া।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫২৩

- حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آذِنُونِي بِهِ فَلَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُصَلِّيَ عَلَيْهِ قَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا ذَاكَ لَكَ فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ} فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ}

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

(মুনাফিকদের দলপতি) আবদুল্লাহ ইবন উবাই মারা গেলে তার পুত্র নবী (ﷺ)-এর নিকট এসে বলেন, হে আল্লাহর রসূল! আপনার জামাটি আমাকে দান করুন, আমি তার দ্বারা তাকে কাফন পরাবো। রসূলুল্লাহ (ﷺ) বলেন, আমাকে তার দাফনের সময় খবর দিও। নবী (ﷺ) তার জানাজার সালাত পড়ার ইচ্ছে করলে উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁকে বলেন, তার ব্যাপারে আপনার কি হলো! নবী (ﷺ) তার জানাজার সালাত পড়েন। নবী (ﷺ) তাকে বলেনঃ আমাকে দুটি বিষয়ের মধ্যে এখতিয়ার দেয়া হয়েছে: “তাদের কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাজার সালাত পড়বে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না” (সূরা তাওবা: ৮৪)।

[১৫২২] সহীহুল বুখারী ১২৬৯, ৪৬৭০, ৪৬৭২, ৫৭৯৬, মুসলিম ২৪০০, ২৭৭৪, তিরমিযী ৩০৯৮, নাসায়ী ১৯০০, আহমাদ ৪৬৬৬ তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন