৬/৩৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৫১ - কবরে নামানো ও পানি ছিটানো

লাশ কবরে রাখা।

লাশ কবরে নামানো ও কবরের উপর পানি ছিটানোর শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৫১

- حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الرَّقَاشِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْخَطَّابِ حَدَّثَنَا مَنْدَلُ بْنُ عَلِيٍّ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي رَافِعٍ قَالَ سَلَّ رَسُولُ اللهِ ﷺ ﷺ سَعْدًا وَرَشَّ عَلَى قَبْرِهِ مَاءً

আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (খাটিয়া থেকে) সা’দ (রাঃ) এর লাশ পায়ের দিক থেকে কবরে নামান এবং তার কবরে পানি ছিটিয়ে দেন।

[১৫৫০] মিশকাত ১৭১৯। তাহকীক আলবানীঃ অত্যন্ত যঈফ। উক্ত হাদিসের রাবী১. আবদুল মালিক বিন মুহাম্মাদ আর রকশী সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ। ইমাম দারাকুতনী বলেন, তিনি সত্যবাদী কিন্তু সানাদে অধিক ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় ভুল করেন।২. মিনদাল বিন আলী সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই, তবে অন্যত্রে বলেন, তিনি দুর্বল। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু নুমায়র বলেন, তিনি কিছু হাদিসের মাঝে সংমিশ্রণ করেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল।৩. মুহাম্মাদ বিন উবায়দুল্লাহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ও তার মাঝে একাধিক মুনকার হাদিস পাওয়া যায়। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি দাফনসংক্রান্ত কাজের কথা এসেছে। তিনি সা’দ (রাঃ)-এর লাশ পায়ের দিক থেকে কবরে নামান এবং তাঁর কবরের উপর পানি ছিটিয়ে দেন। হাদিসটি সংক্ষিপ্ত হলেও জানাজার পর দাফনের বাস্তব কিছু আদব দেখায়। এখানে পায়ের দিক থেকে নামানোর কথা এবং কবরের উপর পানি ছিটানোর ঘটনা—দুটি বিষয় স্পষ্টভাবে আছে। এর বাইরে অতিরিক্ত দাবি করা ঠিক নয়। ব্যাখ্যাটি শুধু বর্ণিত ঘটনার মধ্যেই সীমাবদ্ধ। মুসলিম জীবনে দাফন একটি সম্মানজনক কাজ। মৃত ব্যক্তিকে সাবধানে কবরে নামানো, কবরের কাজ সম্পন্ন করা এবং সব কাজ শান্তভাবে করা—এই হাদিসের ভাষার সঙ্গে মানানসই শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত ব্যক্তিকে কবরে নামানোর কাজ সম্মানের সাথে করা উচিত।
  • সা’দ (রাঃ)-এর কবরের উপর পানি ছিটানোর ঘটনা এসেছে।
  • দাফনের কাজ শান্ত ও সাবধানে সম্পন্ন করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন