০/৩১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪ - আনসারদের সঙ্গে রাসূলের গভীর সম্পর্ক
আনসারদের ফাদীলাত
আনসারগণ দেহের আভরণ: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ভালোবাসার ভাষা
সুনানে ইবনে মাজাহ : ১৬৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৪
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَالَ «الأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ وَلَوْ أَنَّ النَّاسَ اسْتَقْبَلُوا وَادِيًا - أَوْ شِعْبًا - وَاسْتَقْبَلَتِ الأَنْصَارُ وَادِيًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَلَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ» .
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আনসারগণ যেন দেহের আভরণ এবং অন্যরা তার উপরিভাগের (শরীর থেকে বিচ্ছিন্ন) আভরণ। আনসারগণ যদি কোন গিরি সংকটে বা গিরিখাদে প্রবেশ করে এবং অন্য লোকেরা অন্য গিরিখাদে বা গিরি সংকটে প্রবেশ করে, তবে আমি আনসারদের গিরি সংকটেই যাবো। হিজরতের ঘটনা না ঘটলে আমি আনসারদের অন্তর্ভুক্ত হতাম।
[১৬২]সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৭৬৮। উক্ত হাদিসের রাবী আব্দুল মুহায়মিন ইবনু আব্বাস সম্পর্কে ইমাম বুখারী ও আবু হাতিম আর-রাযী বলেন, মুনকারুল হাদিস। ইমাম নাসাঈ বলেন তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইবনুল জুনায়দ বলেন, তার হাদিস দুর্বল। আস-সাজী বলেন তার নিকট তার পিতা ও দাদার সূত্রে একটি নুসখা রয়েছে, যাতে একাধিক মুনকার হাদিস রয়েছে। ইবনুল বুরাকী তাকে দুর্বল বলেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আনসারদের মর্যাদা বোঝাতে খুব গভীর উপমা দিয়েছেন। তিনি বলেন, আনসারগণ যেন দেহের আভরণ, আর অন্যরা তার উপরিভাগের আভরণ। এরপর বলেন, যদি আনসাররা এক গিরি পথে যায় এবং অন্য লোকেরা আরেক পথে যায়, তবে তিনি আনসারদের পথেই যাবেন। তিনি আরও বলেন, হিজরত না হলে তিনি আনসারদের অন্তর্ভুক্ত হতেন। এই কথাগুলো আনসারদের প্রতি নবী (صلى الله عليه وسلم)-এর ভালোবাসা ও ঘনিষ্ঠতা স্পষ্ট করে। এখানে মূল শিক্ষা হলো, দ্বীনের সাহায্যকারী মানুষদের সম্মান করা এবং নবী (صلى الله عليه وسلم)-এর ভালোবাসার মানুষদের ভালোবাসা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আনসারদের সঙ্গে নবী (صلى الله عليه وسلم)-এর গভীর সম্পর্ক ছিল।
- আনসারদের মর্যাদা বোঝাতে দেহের আভরণের উপমা দেওয়া হয়েছে।
- দ্বীনের সাহায্যকারীদের ভালোবাসা ও সম্মান করা সুন্দর শিক্ষা।
