০/৩১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৫ - আনসারদের জন্য নবীর দোয়া
আনসারদের ফাদীলাত
আনসারদের জন্য দোয়া: সন্তান ও বংশধরদের প্রতি রহমতের আবেদন
সুনানে ইবনে মাজাহ : ১৬৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنِي كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «رَحِمَ اللَّهُ الأَنْصَارَ وَأَبْنَاءَ الأَنْصَارِ وَأَبْنَاءَ أَبْنَاءِ الأَنْصَارِ» .
আমর বিন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তাআলা আনসারদের প্রতি দয়াপরবশ হোন, তাঁদের সন্তানদের প্রতি দয়াপরবশ হোন, তাঁদের সন্তানদের প্রতি দয়াপরবশ হোন এবং তাঁদের সন্তানদের সন্তানগণের প্রতিও দয়াপরবশ হোন।
[১৬৩] হাদীসের শব্দগুলো খুব দুর্বল।সহীহ শব্দে আছে اللهم اغفر للأنصار ، ولأبناء الأنصار ، وأبناء أبناء الأنصار।তাখরীজ আলবানী: জামি সগীর ৩০৯৯, নাসাঈ ৩৬৮৮ হাঃ, মিশকাত ৬২১৪ সহীহ, যঈফা ৮/৩৬৪০, সহীহা ১/৬৩। উক্ত হাদিসের রাবী কাসীর বিন আব্দুল্লাহ বিন আমর বিন আওফ সম্পর্কে ইমাম শাফিঈ বলেন, তিনি মিথ্যুকদের একজন অথবা মিথ্যায় একটি রুকন। আহমাদ বিন হাম্বল বলেন, মুনকারুল হাদিস। ইয়াহইয়া বিন মাঈন বলেন তার হাদিস দুর্বল। আবু যুরআহ আর রাযী বলেন, তার হাদিস নির্ভরযোগ্য নয়। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি মিথ্যুকদের একজন। উক্ত হাদিস শাহিদ এর ভিত্তিতে সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আনসারদের জন্য সুন্দর দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আনসারদের প্রতি দয়াপরবশ হোন, তাদের সন্তানদের প্রতি দয়াপরবশ হোন এবং তাদের সন্তানদের সন্তানদের প্রতিও দয়াপরবশ হোন। এই দোয়ার মধ্যে আনসারদের প্রতি নবী (صلى الله عليه وسلم)-এর ভালোবাসা এবং তাদের পরিবার-পরম্পরার জন্য কল্যাণ কামনা প্রকাশ পেয়েছে। হাদিসে কোনো দীর্ঘ ঘটনা নেই, কিন্তু সংক্ষিপ্ত বাক্যের মধ্যেই বড় শিক্ষা আছে—দ্বীনের সহায়তাকারীদের জন্য দোয়া করা, তাদের অবদানকে মনে রাখা এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্যও কল্যাণ চাওয়া। ‘আনসারদের ফজিলত’ বোঝার জন্য এই হাদিস খুব সহজ ও হৃদয় ছোঁয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আনসারদের জন্য রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রহমতের দোয়া করেছেন।
- সৎ মানুষের সন্তান ও বংশধরদের জন্য কল্যাণ চাওয়া ভালো কাজ।
- দ্বীনের সহায়তাকারীদের অবদান মনে রাখা উচিত।
