০/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৩ - গুনাহ গোপন ও ক্ষমার আশা

জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে

কিয়ামতের হিসাব: গুনাহ গোপন ও আল্লাহর ক্ষমার আশা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৩

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ، قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ إِذْ عَرَضَ لَهُ رَجُلٌ فَقَالَ يَا ابْنَ عُمَرَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَذْكُرُ فِي النَّجْوَى قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ " يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ ثُمَّ يُقَرِّرُهُ بِذُنُوبِهِ فَيَقُولُ هَلْ تَعْرِفُ فَيَقُولُ يَا رَبِّ أَعْرِفُ. حَتَّى إِذَا بَلَغَ مِنْهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَبْلُغَ قَالَ إِنِّي سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ. قَالَ ثُمَّ يُعْطَى صَحِيفَةَ حَسَنَاتِهِ أَوْ كِتَابَهُ بِيَمِينِهِ. قَالَ وَأَمَّا الْكَافِرُ أَوِ الْمُنَافِقُ فَيُنَادَى عَلَى رُءُوسِ الأَشْهَادِ " .قَالَ خَالِدٌ فِي " الأَشْهَادِ " . شَىْءٌ مِنِ انْقِطَاعٍ. ﴾هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ} .

সফওয়ান বিন মুহ্রিয আল-মাযিনী (রহঃ) হতে বর্ণিতঃ

একদা আমরা আবদুল্লাহ বিন উমর (রাঃ)-এর সাথে ছিলাম। তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। তখন এক ব্যক্তি তার কাছে এসে বলেন, হে ইবনু উমর! আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে একান্তে কথা বলা সম্পর্কে কিভাবে বলতে শুনেছেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : কিয়ামতের দিন ঈমানদার ব্যক্তিকে তার প্রতিপালক প্রভুর খুব নিকটবর্তী করা হবে, এমনকি তিনি তার থেকে পর্দা সরিয়ে নিবেন, অতঃপর তার থেকে তার গুনাহসমূহের স্বীকারোক্তি আদায় করবেন।তিনি বলবেন : তুমি কি চিনতে পেরেছ? সে বলবে, হে প্রভু! হ্যাঁ, আমি চিনতে পেরেছি, এমনকি আল্লাহ্‌র মর্জিমাফিক সে স্বীকার করতে থাকবে। তিনি বলবেন, আমি তোমার এ গুনাহসমূহ দুনিয়াতে লুকিয়ে রেখেছি এবং আজ তোমার সেই গুনাহ ক্ষমা করে দিলাম। অতঃপর তার ডানহাতে তার সৎকাজের হিসাব সম্বলিত একটি পুস্তিকা প্রদান করা হবে।অপরদিকে কাফের ও মুনাফিকদের উপস্থিত সকলের সামনে ডাক দিয়ে বলা হবে, “এরাই তাদের প্রতিপালক প্রভুর প্রতি মিথ্যারোপ করেছে। সাবধান! জালিমদের প্রতি আল্লাহ্‌র অভিসম্পাত” – (সূরা হূদ ১১:১৮)।

[১৮১] বুখারী ২৪৪১, মুসলিম ২৭৬৮, আহমাদ ৫৪১৩, ৫৭৯১। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো কিয়ামতের হিসাব ও আল্লাহর ক্ষমা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, কিয়ামতের দিন ঈমানদার ব্যক্তিকে তার প্রভুর নিকটবর্তী করা হবে। তার গুনাহগুলো তার সামনে স্বীকার করানো হবে। সে বলবে, হে প্রভু, আমি চিনেছি। এরপর আল্লাহ বলবেন, দুনিয়ায় আমি এগুলো তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম, আজ তা ক্ষমা করে দিলাম। তারপর তার সৎকাজের পুস্তিকা ডান হাতে দেওয়া হবে। অন্যদিকে কাফের ও মুনাফিকদের সম্পর্কে প্রকাশ্যে ঘোষণা করা হবে। এই হাদিস আশা ও ভয়ের ভারসাম্য শেখায়। মুমিন নিজের গুনাহকে হালকা ভাবে না, আবার আল্লাহর ক্ষমা থেকেও নিরাশ হয় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুনাহ নিয়ে সত্য স্বীকার ও তাওবার মনোভাব রাখা জরুরি।
  • আল্লাহ দুনিয়ায় বান্দার দোষ গোপন রাখেন এবং আখিরাতে ক্ষমা করতে পারেন।
  • কিয়ামতের হিসাবের কথা মনে রাখলে আমল ঠিক রাখার আগ্রহ বাড়ে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন