৯/৩৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৪৩ - সালেমের ঘটনা ও দুধপান সম্পর্ক
বয়স্ক লোকে দুধ পান করলে।
সালেমের ঘটনা: দুধপান সম্পর্ক ও ঘরে যাতায়াত
সুনানে ইবনে মাজাহ : ১৯৪৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৪৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ الْكَرَاهِيَةَ مِنْ دُخُولِ سَالِمٍ عَلَيَّ فَقَالَ النَّبِيُّ ﷺ أَرْضِعِيهِ قَالَتْ كَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ فَتَبَسَّمَ رَسُولُ اللهِ ﷺ وَقَالَ قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ فَفَعَلَتْ فَأَتَتْ النَّبِيَّ ﷺ فَقَالَتْ مَا رَأَيْتُ فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ شَيْئًا أَكْرَهُهُ بَعْدُ وَكَانَ شَهِدَ بَدْرًا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সাহ্লাহ বিনতু সুহায়ল নবী (ﷺ) -এর নিকট এসে বললো, ইয়া রাসূলুল্লাহ! আমার নিকট সালেমের যাতায়াতের কারণে আমি (আমার স্বামী) আবূ হুযাইফাহর চেহারায় অসন্তুষ্টির ভাব লক্ষ্য করি। নবী (ﷺ) বলেনঃ তুমি তাঁকে দুধ পান করিয়ে দাও। সে বললো, আমি তাঁকে কিভাবে দুধ পান করাবো, সে যে বয়স্ক পুরুষ? রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হেসে বলেন, আমিও অবশ্য জানি যে, সে বয়স্ক পুরুষ। সে তাই করলো, দুধ পান করানোর পর আবূ হুযাইফাহর চেহারায় আমি কোন অপছন্দের ভাব লক্ষ্য করিনি। (রাবী বলেন), তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন।
[১৯৪৩] সহীহুল বুখারী ৪০০০, ৫০৮৮, মুসলিম ১৪৫৩, নাসায়ী ৩২২৩, ৩২৩৪, ৩৩১৯, ৩৩২০, ৩৩২১, ৩৩২২, ৩৩২৩, আবূ দাউদ ২০৬১, আহমাদ ২৫১২১, মুয়াত্তা মালেক ১২৮৮, দারেমী ২২৫৭, ইরওয়াহ ৬/২৬৪, রওদুন নাদীর ৩৫৪, তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহলা বিনতে সুহাইল (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে সালেমের যাতায়াত নিয়ে নিজের স্বামী আবু হুযাইফার অস্বস্তির কথা জানান। নবী (صلى الله عليه وسلم) তাকে সালেমকে দুধ পান করানোর নির্দেশ দেন। সাহলা (রাঃ) অবাক হয়ে বলেন, তিনি তো বয়স্ক পুরুষ। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুচকি হেসে জানান, তিনি জানেন যে সালেম বয়স্ক। এরপর সাহলা (রাঃ) তা করেন এবং পরে বলেন, আবু হুযাইফার চেহারায় আর অপছন্দের ভাব দেখেননি। এই হাদিসে একটি নির্দিষ্ট ঘটনা এসেছে। তাই এটিকে সাধারণ নিয়ম বানিয়ে বাড়তি দাবি করা ঠিক নয়। মূল শিক্ষা হলো পারিবারিক অস্বস্তি হলে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশনার দিকে ফিরে যাওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পারিবারিক অস্বস্তির বিষয় নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জানানো সাহাবিদের অভ্যাস ছিল।
- সালেমের ঘটনা একটি নির্দিষ্ট ঘটনা হিসেবে বর্ণিত হয়েছে।
- ঘরে যাতায়াত ও সম্পর্কের বিষয়ে সতর্কতা ইসলামী শিক্ষার অংশ।
