৯/৩৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৪৪ - লিখিত আয়াত, রজম ও দুধপানের বর্ণনা
বয়স্ক লোকে দুধ পান করলে।
রজম ও দুধপান সম্পর্কিত সহীফার ঘটনা
সুনানে ইবনে মাজাহ : ১৯৪৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৪৪
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ و عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللهِ ﷺ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঢোক দুধপান সম্পর্কিত আয়াত নাযিল হয়েছিল, যা একটি সহীফায় (লিখিত) আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন এবং আমরা তাঁর ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে।
[১৯৪৪] মাজাহ ১৯৪৪ সহীহুল বুখারী ১৪৫২, নাসায়ী ৩৩০৭, ২০৬২, মুয়াত্তা মালেক ১২৯৩, দারেমী ২২৫৩, তা’লীক ইবনু মাজাহ। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৪৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের দশ ঢোক দুধপান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল। তিনি আরও বলেন, তা একটি সহীফায় তাঁর খাটের নিচে সংরক্ষিত ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ইন্তিকালের সময় সবাই ব্যস্ত হয়ে পড়লে একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এই বর্ণনাটি যেমন এসেছে, তেমনভাবেই বোঝা উচিত। এখানে অতিরিক্ত দাবি করা বা অন্য বিষয়ে বড় সিদ্ধান্ত টানা ঠিক নয়। মূল আলোচ্য হলো একটি লিখিত সহীফা, রজমের উল্লেখ এবং দুধপান সম্পর্কিত বর্ণনা। তাই এই হাদিস পড়ার সময় ভাষার সীমা মেনে চলা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিসে যা এসেছে, তা-ই বলা নিরাপদ; বাড়তি দাবি করা ঠিক নয়।
- আয়িশা (রাঃ) নির্দিষ্ট একটি সহীফার ঘটনার কথা বলেছেন।
- দুধপান সম্পর্কিত বর্ণনা বোঝার ক্ষেত্রে সতর্কতা দরকার।
