৯/৩৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৫১ - ইসলাম গ্রহণের পর দুই বোনের একজনকে রাখা

কারো বিবাহ বন্ধনে দু’ (সহোদর) বোন থাকা অবস্থায় সে ইসলাম গ্রহণ করলে।

ইসলাম গ্রহণের পর বিবাহ সংশোধন: দুই সহোদরা বোনের ঘটনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৫১

حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ عَنْ أَبِي وَهْبٍ الْجَيْشَانِيِّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ الضَّحَّاكَ بْنَ فَيْرُوزَ الدَّيْلَمِيَّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي أَسْلَمْتُ وَتَحْتِي أُخْتَانِ قَالَ رَسُولُ اللهِ ﷺ لِي طَلِّقْ أَيَّتَهُمَا شِئْتَ

ফায়রূয আদ-দায়লামী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ) -এর নিকট বললাম, হে আল্লাহর রাসূল! আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার বিবাহে দু’ (সহোদর) বোন রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ তোমার ইচ্ছেমত এদের একজনকে তালাক দিয়ে পৃথক করে দাও।

[১৯৫১] তিরমিযী ১১২৯, ১১৩০, আবূ দাউদ ২২৪৩, ইরওয়াহ ৬/৩৩৪-৩৩৫, সহীহ আবী দাউদ ১৯৪০। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ইবনু লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করেছেন তা দুর্বল। আবু কাসিম বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। আবু বকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী তাকে দুর্বল বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার কিতাব সমূহ পুড়ে যাওয়ার পর হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। বিশর ইবনুস সারী বলেন, যদি তার সাথে আমার সাক্ষাৎ হত তবে আমি তার থেকে কোন হাদিস গ্রহণ করতাম না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫১৩, ১৫/৪৮৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বর্ণনাকারী নবী (صلى الله عليه وسلم)-কে বলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তাঁর বিবাহে দুই সহোদর বোন রয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে বলেন, তার ইচ্ছেমতো তাদের একজনকে তালাক দিয়ে পৃথক করে দিতে। এখানে মূল শিক্ষা হলো ইসলাম গ্রহণের পর মানুষের ব্যক্তিগত জীবনও ইসলামী নির্দেশনার সঙ্গে মিলিয়ে নিতে হয়। বিবাহ শুধু সামাজিক চুক্তি নয়; এতে হালাল-হারামের সীমা আছে। দুই বোনকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না—এই বর্ণনায় বিষয়টি স্পষ্ট। তবে নবী (صلى الله عليه وسلم) তাকে একজন বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন, যা ঘটনাটির ভাষায় সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইসলাম গ্রহণের পর বিবাহের অবস্থা ইসলামী নিয়ম অনুযায়ী ঠিক করতে হয়।
  • দুই সহোদরা বোনকে একসাথে স্ত্রী হিসেবে রাখা অনুমোদিত নয়।
  • নবী (صلى الله عليه وسلم) তাকে দুইজনের একজন বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন