০/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৬ - আল্লাহর নূরের পর্দা ও মহিমা

জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে

আল্লাহর নূরের পর্দা: ঘুমহীন প্রভুর মহিমা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّ اللَّهَ لاَ يَنَامُ وَلاَ يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهَا لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ كُلَّ شَىْءٍ أَدْرَكَهُ بَصَرُهُ " . ثُمَّ قَرَأَ أَبُو عُبَيْدَةَ ﴾أَنْ بُورِكَ مَنْ فِي النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ﴿.

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্‌ ঘুমান না এবং ঘুমানো তাঁর জন্য শোভাও পায় না। তিনি দাঁড়িপাল্লা উঠা-নামা করান। তাঁর পর্দা হলো নূর। তিনি তাঁর পর্দা তুলে নিলে তাঁর চেহারার জ্যোতি (বা মহিমা) তাঁর দৃষ্টিসীমার সব কিছুকে জ্বালিয়ে দিত।অধস্তন রাবী আবু উবায়দাহ (রহঃ) এ আয়াত তিলাওয়াত করেন : "ধন্য তারা যারা আছে এ আলোর মাঝে এবং যারা আছে তার চারপাশে। জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌ পবিত্র ও মহিমান্বিত" (সূরা নামল : ৮)

[১৯৪] মুসলিম ১৭৯/১,২; আহমাদ ১৯০৩৬, ১৯০৯০, ১৯১৩৫; ইবনু মাজাহ ১৯৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী আল-মাসউদী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইবনু নুমায়র বলেন, তিনি সিকাহ তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন তিনি সিকাহ তবে মৃত্যুর পূর্বে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আলী ইবনুল মাদীনী তাকে সিকাহ বলেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আল্লাহর নূরের পর্দা ও তাঁর মহিমা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ ঘুমান না এবং ঘুমানো তাঁর জন্য শোভা পায় না। তিনি দাঁড়িপাল্লা ওঠানামা করান। তাঁর পর্দা হলো নূর। তিনি যদি সেই পর্দা তুলে দিতেন, তাহলে তাঁর চেহারার জ্যোতি মানুষের দৃষ্টিসীমার সবকিছুকে জ্বালিয়ে দিত। এরপর রাবী আবু উবায়দা (রহঃ) সূরা নামলের একটি আয়াত তিলাওয়াত করেন। এই হাদিসে আল্লাহর মহত্ত্ব, তাঁর গুণাবলি এবং সৃষ্টির অক্ষমতা একসঙ্গে বোঝা যায়। মুমিনের জন্য শিক্ষা হলো, আল্লাহকে তাঁর নবী যেভাবে বর্ণনা করেছেন, সেভাবে সম্মান ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ ঘুম থেকে সম্পূর্ণ পবিত্র।
  • নূরের পর্দার বর্ণনা আল্লাহর মহিমা স্মরণ করায়।
  • আল্লাহর গুণাবলি নিয়ে সীমার বাইরে ব্যাখ্যা না করাই নিরাপদ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন