৯/৫১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৮৫ - আল্লাহর দাসীদের প্রহার করো না

স্ত্রীদের প্রহার করা নিকৃষ্ট কাজ।

আল্লাহর দাসীদের প্রহার করো না: স্ত্রীদের সাথে উত্তম আচরণের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৮৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ إِيَاسِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي ذُبَابٍ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ لَا تَضْرِبُنَّ إِمَاءَ اللهِ فَجَاءَ عُمَرُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللهِ قَدْ ذَئِرَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ فَأْمُرْ بِضَرْبِهِنَّ فَضُرِبْنَ فَطَافَ بِآلِ مُحَمَّدٍ ﷺ طَائِفُ نِسَاءٍ كَثِيرٍ فَلَمَّا أَصْبَحَ قَالَ لَقَدْ طَافَ اللَّيْلَةَ بِآلِ مُحَمَّدٍ سَبْعُونَ امْرَأَةً كُلُّ امْرَأَةٍ تَشْتَكِي زَوْجَهَا فَلَا تَجِدُونَ أُولَئِكَ خِيَارَكُمْ

ইয়াস বিন আবদুল্লাহ বিন আবু যূবাব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহ্‌র দাসীদের প্রহার করো না। অতঃপর উমর (রাঃ) নবী (ﷺ) -এর কাছে এসে বলেনঃ হে আল্লাহ্‌র রাসূল! নারীরা তো তাদের স্বামীদের অবাধ্যাচরণ করছে। তাই তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহিত হলো। পরে অনেক নারী রাসূলুল্লাহ (ﷺ) -এর বাড়িতে সমবেত হলো। সকাল বেলা তিনি বলেনঃ আজ রাতে মুহাম্মদের পরিবারের নিকট সত্তুরজন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসাবে পাবে না।

[১৯৮৫] আবূ দাউদ ২১৪৬, দারেমী ২২১৯, গায়াতুল মারাম ২৫১, সহীহ আবী দাউদ ১৮৬৩। তাহকীক আলবানীঃ হাসান সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে স্পষ্টভাবে বলেন, আল্লাহর দাসীদের প্রহার করো না। পরে উমর (রাঃ) নারীদের স্বামীদের প্রতি অবাধ্যতার কথা উল্লেখ করলে প্রহারের অনুমতি দেওয়া হয়। কিন্তু এরপর অনেক নারী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পরিবারের কাছে এসে নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। সকালে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, সেই রাতে সত্তরজন নারী এসে অভিযোগ করেছে, আর যারা মারধর করে তাদেরকে তোমরা তোমাদের মধ্যে উত্তম পাবে না। হাদিসটির ভাষ্য সতর্ক করে যে, প্রহারকে উত্তম চরিত্রের চিহ্ন বানানো যাবে না। দাম্পত্যে সমস্যা থাকলেও আচরণে ন্যায়, সংযম ও উত্তম পন্থা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারীদের প্রহার করা উত্তম চরিত্রের লক্ষণ নয়।
  • দাম্পত্য সমস্যায় অভিযোগ ও কষ্টের বাস্তবতা বুঝতে হবে।
  • স্বামীদের জন্য সংযম ও ভালো আচরণ বড় শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন