৯/৬১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০১১ - দুগ্ধকালীন সহবাস ও আযল প্রসঙ্গ

দুগ্ধপোষ্য সন্তানের মাতার সাথে সহবাস।

দুগ্ধকালীন সহবাস ও আযল: নবী صلى الله عليه وسلم-এর সতর্ক বাণী

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০১১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَقَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الْقُرَشِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ قَدْ أَرَدْتُ أَنْ أَنْهَى عَنْ الْغِيَالِ فَإِذَا فَارِسُ وَالرُّومُ يُغِيلُونَ فَلَا يَقْتُلُونَ أَوْلَادَهُمْ وَسَمِعْتُهُ يَقُولُ وَسُئِلَ

জুদামাহ বিনতে ওয়াহাব আল আসাদিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনিয়াছি: আমি ইচ্ছা করেছিলাম যে, দুগ্ধদানের মুদ্দতে মহিলাদের সাথে সহবাস করতে নিষেধ করাবো। কিন্তু আমি দেখলাম যে, পারস্য ও রোমের অধিবাসীরা এমনটি করে, অথচ তাদের সন্তানদের কোন ক্ষতি হয়না। রাবী বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে আযল সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আমি তাঁকে বলতে শুনেছি: এটি হচ্ছে গোপন হত্যার একটি পদ্ধতি।

[২০১১] মুসলিম ১৪৪২, তিরমিযী ২০৭৬, ২০৭৭, নাসায়ী ৩৩২৬, আবূ দাউদ ৩৮৮২, আহমাদ ২৬৪৯৪, ২৬৯০১, মুয়াত্তা মালেক ১২৯২, ২২১৭, আদাবুয যিফাফ ৫৪, গায়াতুল মারাম ২৪১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইয়াহইয়া বিন আয়্যুব সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি তার মুখস্ত হাদিস থেকে হাদিস বর্ণনায় ভুল করেন, কিন্তু তার কিতাবে লিখিত হাদিস থেকে বর্ণনায় কোন সমস্যা নেই। আবু বকর আল-ইসমাইলী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। আবু মুহাম্মাদ বিন হাযম বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৭৯২, ৩১/২৩৩ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তিনি দুগ্ধদানের মেয়াদে মহিলাদের সঙ্গে সহবাস নিষেধ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি দেখলেন, পারস্য ও রোমের লোকেরা এমনটি করে, অথচ তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় না। এরপর রাবী বলেন, নবী صلى الله عليه وسلم-কে আযল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি গোপন হত্যার একটি পদ্ধতি। এখানে দুটি বিষয় আলাদা করে বোঝা দরকার। প্রথমটি হলো দুগ্ধদানের সময় সহবাস সম্পর্কে তাঁর ভাবনা ও পর্যবেক্ষণ। দ্বিতীয়টি হলো আযল সম্পর্কে তাঁর মন্তব্য। হাদিসের বাইরে গিয়ে চিকিৎসা বা ফিকহের বিস্তারিত সিদ্ধান্ত দেওয়া এখানে ঠিক নয়। মূল শিক্ষা হলো, সন্তান, দাম্পত্য ও জন্ম-সম্পর্কিত বিষয়ে হালকা মনোভাব নয়, সতর্কতা ও দ্বীনি দৃষ্টিভঙ্গি দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাম্পত্য ও সন্তানসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলভাবে ভাবা দরকার।
  • আযল সম্পর্কে হাদিসে সতর্ক ভাষা এসেছে।
  • একই হাদিসের ভিন্ন অংশকে আলাদা করে বোঝা প্রয়োজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন