১০/১১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৩৭ - তালাকের উপঢৌকন মুতআ
তালাকের উপঢৌকন (মুতআ)।
তালাকের মুতআ: উপঢৌকন দেওয়ার একটি ঘটনা
সুনানে ইবনে মাজাহ : ২০৩৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৩৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ أَبُو الْأَشْعَثِ الْعِجْلِيُّ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ عَمْرَةَ بِنْتَ الْجَوْنِ تَعَوَّذَتْ مِنْ رَسُولِ اللهِ ﷺ حِينَ أُدْخِلَتْ عَلَيْهِ فَقَالَ لَقَدْ عُذْتِ بِمُعَاذٍ فَطَلَّقَهَا وَأَمَرَ أُسَامَةَ أَوْ أَنَسًا فَمَتَّعَهَا بِثَلَاثَةِ أَثْوَابٍ رَازِقِيَّةٍ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জাওন কন্যা আমরাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পেশ করা হলে সে রাসূলুল্লাহ (ﷺ) থেকে (আল্লাহর) আশ্রয় প্রার্থনা করে। তিনি বলেনঃ তুমি এক মহান সত্তার নিকটই আশ্রয় প্রার্থনা করেছো। অতঃপর তিনি তাকে তালাক দিলেন এবং উসামাহ অথবা আনাস (রাঃ) কে নির্দেশ দিলে তদনুযায়ী তিনি তাকে (উপঢৌকনস্বরূপ) তিনখানা সাদা লম্বা কাপড় দেন।
[২০৩৭] সহীহুল বুখারী ৫২৫৪, নাসায়ী ৩৪১৭, বায়হাকী ৭/৩১৮, ইরওয়াহ ৭/১৪৬। তাহকীক আলবানীঃ আবূ উসাইদ নির্দেশ দেওয়ার শব্দে সহীহ এবং উসামাহ ও আনাস উল্লেখের সাথে মুনকার। উক্ত হাদিসের রাবী উবায়দ ইবনুল কাসিম সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার ব্যাপারে জাল (বানিয়ে) হাদিস বর্ণনার অভিযোগ রয়েছে। আবু নুয়ায়ম আল-আসবাহানী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। সালিহ বিন মুহাম্মাদ বলেন, তিনি মিথ্যুক। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৩৩, ১৯/২২৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ)-এর বর্ণনায় জাওন-কন্যা আমরার ঘটনা এসেছে। তাঁকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পেশ করা হলে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন। তখন তিনি বলেন, তুমি এক মহান সত্তার কাছেই আশ্রয় প্রার্থনা করেছো। এরপর তিনি তাকে তালাক দেন এবং উসামা অথবা আনাস (রাঃ)-কে নির্দেশ দেন; তাঁরা তাকে উপঢৌকন হিসেবে তিনখানা সাদা লম্বা কাপড় দেন। এই হাদিসে তালাকের উপঢৌকন বা মুতআ বিষয়ে একটি নির্দিষ্ট ঘটনা পাওয়া যায়। শিক্ষা হলো, বিচ্ছেদের ক্ষেত্রেও সম্মান ও ভদ্রতার আচরণ থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তালাকের পর উপঢৌকন দেওয়ার একটি ঘটনা এই বর্ণনায় এসেছে।
- আশ্রয় প্রার্থনার কথাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়েছে।
- বিচ্ছেদের সময়ও শালীন আচরণ ও দানের দৃষ্টান্ত পাওয়া যায়।
