২৭/১৪. অধ্যায়ঃ
সরাসরি স্বামী কর্তৃক স্ত্রীকে ত্বলাক্ব দেয়া
সুনানে নাসাঈ : ৩৪১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪১৭
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: سَأَلْتُ الزُّهْرِيَّ - عَنِ الَّتِي اسْتَعَاذَتْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -، فَقَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّ الْكِلَابِيَّةَ لَمَّا دَخَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: أَعُوذُ بِاللَّهِ مِنْكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ عُذْتِ بِعَظِيمٍ، الْحَقِي بِأَهْلِكِ»
আয়শা (রাঃ) হতে বর্ণিতঃ
কিলাবি গোত্রের এক মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলল: আমি আল্লাহর নিকট আপনার থেকে আশ্রয় চাই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি এক মহান সত্তার আশ্রয় গ্রহণ করেছ। তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও।
