২৭/১৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪১৮ - তালাক
কোনো পুরুষের তার স্ত্রীর কাছে ত্বলাক্ব পাঠানো
সুনানে আন-নাসায়ী : ৩৪১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪১৮
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي بَكْرٍ وَهُوَ ابْنُ أَبِي الْجَهْمِ، قَالَ: سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، تَقُولُ: أَرْسَلَ إِلَيَّ زَوْجِي بِطَلَاقِي، فَشَدَدْتُ عَلَيَّ ثِيَابِي ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «كَمْ طَلَّقَكِ؟» فَقُلْتُ: ثَلَاثًا، قَالَ: «لَيْسَ لَكِ نَفَقَةٌ، وَاعْتَدِّي فِي بَيْتِ ابْنِ عَمِّكِ ابْنِ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ ضَرِيرُ الْبَصَرِ تُلْقِينَ ثِيَابَكِ عِنْدَهُ، فَإِذَا انْقَضَتْ عِدَّتُكِ فَآذِنِينِي» مُخْتَصَرٌ،
ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু আবু জাহ্ম অর্থাৎ আবূ বাক্র (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স-কে বলতে শুনেছি, আমার স্বামী আমাকে তালাক প্রেরণ করলে আমি কাপড় পরে নাবী (ﷺ)-এর নিকট এলাম। তিনি বললেন: তোমাকে কয় তালাক দিয়েছে? আমি বললাম: তিন তালাক। তিনি বললেন: তোমার জন্য কোনো ভরণ-পোষণ নেই। তুমি তোমার চাচাত ভাই ইবনু উম্মু মাকতুম-এর বাড়িতে 'ইদ্দাত পালন কর। কেননা সে অন্ধ। তুমি তার সামনে তোমার কাপড় পরিবর্তন করতে পারবে। আর যখন তোমার 'ইদ্দাত শেষ করবে তখন আমাকে জানাবে। এ হাদীস এখানে সংক্ষেপে বর্ণিত হয়েছে।
