১০/১৮. অধ্যায়ঃ
যেসব বাক্যে তালাক সংঘটিত হয়।
সুনানে ইবনে মাজাহ : ২০৫০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৫০
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ سَأَلْتُ الزُّهْرِيَّ أَيُّ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اسْتَعَاذَتْ مِنْهُ فَقَالَ أَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ أَنَّ ابْنَةَ الْجَوْنِ لَمَّا دَخَلَتْ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَدَنَا مِنْهَا قَالَتْ أَعُوذُ بِاللهِ مِنْكَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عُذْتِ بِعَظِيمٍ الْحَقِي بِأَهْلِكِ
আওযাঈ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি যুহরি (রহঃ) কে জিজ্ঞেস করলাম নবী (ﷺ)-এর কোন স্ত্রী তাঁর থেকে আশ্রয় চেয়েছিলেন? তিনি বললেন, উরওয়া (রাঃ) আয়িশা (রাঃ)-এর বরাতে আমাকে অবহিত করেন যে, জাউন-এর কন্যা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসে এবং তিনি তাঁর সান্নিধ্যে যান তখন সে বলে, আমি আপনার থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি এক সুমহান সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করেছ। অতএব তুমি তোমার পরিবারের সাথে গিয়ে মিলিত হও (চলে যাও)।
[২০৫০] সহীহুল বুখারী ৫২৫৪, নাসায়ী ৩৪১৭, ইরওয়াহ ২০৬৪। তাহকীক আলবানীঃ সহীহ।
