১০/১৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৫১ - বাত্তা তালাক ও নিয়ত
চূড়ান্ত (বাত্তা) তালাক।
বাত্তা তালাকের ক্ষেত্রে নিয়তের গুরুত্ব
সুনানে ইবনে মাজাহ : ২০৫১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৫১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ عَنْ الزُّبَيْرِ بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَلِيِّ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ فَأَتَى رَسُولَ اللهِ ﷺ فَسَأَلَهُ فَقَالَ مَا أَرَدْتَ بِهَا قَالَ وَاحِدَةً قَالَ اللهِ مَا أَرَدْتَ بِهَا إِلَّا وَاحِدَةً قَالَ اللهِ مَا أَرَدْتُ بِهَا إِلَّا وَاحِدَةً قَالَ فَرَدَّهَا عَلَيْهِقَالَ مُحَمَّد بْن مَاجَةَ سَمِعْت أَبَا الْحَسَنِ عَلِيَّ بْنَ مُحَمَّدٍ الطَّنَافِسِيَّ يَقُولُ مَا أَشْرَفَ هَذَا الْحَدِيثَ قَالَ ابْن مَاجَةَ أَبُو عُبَيْدٍ تَرَكَهُ نَاجِيَةُ وَأَحْمَدُ جَبُنَ عَنْهُ.
ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়াযীদ (রাঃ) তাঁর স্ত্রীকে চূড়ান্ত (বাত্তা) তালাক দিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে (বিধান) জিজ্ঞেস করলেন। তিনি বলেনঃ তুমি এর দ্বারা কী নিয়ত করেছিলে? ইয়াযিদ (রাঃ) বলেন, এক তালাকের। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ্র শপথ! তুমি কি এক তালাকেরই নিয়ত করেছিলে? ইয়াযীদ (রাঃ) বলেন, আল্লাহ্র শপথ! আমি এক তালাকেরই ইচ্ছা করেছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে তাঁর স্ত্রী ফেরত দিলেন।
[২০৫১] তিরমিযী ১১৭৭, আবূ দাউদ ২২০৬, ২২০৮, দারেমী ২২৭২, ইরওয়াহ ২০৬৩, মিশকাত ৩২৮২। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী যুবায়র বিন সাঈদ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৯৬৩, ৯/৩০৪ নং পৃষ্ঠা)২. আবদুল্লাহ বিন আলী বিন ইয়াযীদ বিন রুকানাহ সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন,তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৬৩৪, ১৫/৩২৩ নং পৃষ্ঠা)৩. আলী বিন ইয়াযীদ বিন রুকানাহ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার কিছু বিষয় অজ্ঞাত। ইমাম বুখারী বলেন, তার হাদিস বিশুদ্ধ নয়। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১৫২, ২১/১৭৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৫১-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইয়াজিদ (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি তাঁর স্ত্রীকে ‘বাত্তা’ বা চূড়ান্ত তালাক দিলেন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বিধান জানতে চাইলেন। নবী (صلى الله عليه وسلم) সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি এর দ্বারা কী নিয়ত করেছিলে? তিনি বললেন, এক তালাক। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে আল্লাহর শপথ করে নিশ্চিত করলেন, সত্যিই কি এক তালাকের নিয়ত ছিল? তিনি বললেন, হ্যাঁ, এক তালাকই ইচ্ছা করেছিলাম। এরপর নবী (صلى الله عليه وسلم) তাঁর স্ত্রী তাঁকে ফিরিয়ে দিলেন। এই বর্ণনায় তালাকের শব্দের সঙ্গে নিয়ত, সত্য বলা এবং বিচার করার আগে প্রশ্ন করার গুরুত্ব দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তালাকের কিছু শব্দে নিয়ত গুরুত্বপূর্ণ হতে পারে।
- বিচার করার আগে ব্যক্তির উদ্দেশ্য জিজ্ঞেস করা দরকার।
- শপথ করে সত্য বলা একটি গুরুতর বিষয়।
- পরিবারের বিষয়ে তাড়াহুড়া না করে পরিষ্কার ব্যাখ্যা নেওয়া উচিত।
