১২/১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৪০ - বিধবা ও নিঃস্বের পাশে দাঁড়ানোর ফজিলত

আয়-রোজগার করতে উৎসাহ প্রদান।

বিধবা ও নিঃস্বের সাহায্য: আল্লাহর পথে বড় নেক কাজ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৪০

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، مَوْلَى ابْنِ مُطِيعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ قَالَ " السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَكَالَّذِي يَقُومُ اللَّيْلَ وَيَصُومُ النَّهَارَ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, বিধবা ও মিসকীনদের জন্য উপার্জনকারী ব্যক্তি আল্লাহ্‌র পথে জিহাদরত ব্যক্তি সমতুল্য এবং যারা রাতে (নফল) ইবাদত করে ও দিনে সিয়াম রাখে তাদেরও সমতুল্য।

[২১৪০] সহীহুল বুখারী ৫৩৫৩, মুসলিম ২৯৮২, তিরমিযী ২৯৬৯, নাসায়ী ২৫৭৭, আহমাদ ৮৫১৫, আত-তালীকুর রাগিব ৩/২৩২। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী১. ইয়াকুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা)২. আবদুল আযীয আদ-দারাওয়ারদী সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আল-আজালী তাকে সিকাহ বলেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি যখন তার কিতাব থেকে কোন হাদিস বর্ণনা করেন তখন তা সহিহ কিন্তু যখন মানুষের কিতাব থেকে কোন হাদিস বর্ণনা করেন তখন তিনি সন্দেহ করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে নিজ কিতাব ছাড়া অন্যত্র থেকে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৭০, ১৮/১৮৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বিধবা ও নিঃস্ব মানুষের জন্য উপার্জনকারী ব্যক্তির মর্যাদা তুলে ধরেছেন। তিনি বলেছেন, এমন ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত মানুষের মতো। আবার সে রাতের নফল ইবাদতকারী ও দিনের সিয়াম পালনকারীর মতো মর্যাদার অধিকারী। এখানে মূল শিক্ষা হলো, অসহায় মানুষের জন্য কাজ করা শুধু সামাজিক সাহায্য নয়; এটি আল্লাহর কাছে প্রিয় একটি নেক আমল। বিধবা ও মিসকিনের সাহায্য, দরিদ্রের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য হালাল উপার্জন করা মুসলিম জীবনের দায়িত্ববোধকে শক্ত করে। হাদিসটি আমাদের শেখায়, ইবাদত শুধু ব্যক্তিগত আমলে সীমিত নয়; মানুষের কষ্ট কমানোও বড় সওয়াবের কাজ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিধবা ও নিঃস্ব মানুষের জন্য উপার্জন করা বড় নেক কাজ।
  • অসহায় মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর পথে কাজ করার একটি গুরুত্বপূর্ণ রূপ।
  • মানুষের উপকার করা নফল ইবাদত ও সিয়ামের মতো মর্যাদার কারণ হতে পারে।
  • সামাজিক দায়িত্বকে হালকা করে দেখা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন