১২/৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৫৬ - সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক ও পারিশ্রমিক

ঝাড়ফুঁককারীর মজুরী।

সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক: সাহাবীদের ঘটনা ও নবী صلى الله عليه وسلم-এর অনুমোদন

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ ثَلاَثِينَ رَاكِبًا فِي سَرِيَّةٍ فَنَزَلْنَا بِقَوْمٍ فَسَأَلْنَاهُمْ أَنْ يَقْرُونَا فَأَبَوْا فَلُدِغَ سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا أَفِيكُمْ أَحَدٌ يَرْقِي مِنَ الْعَقْرَبِ فَقُلْتُ نَعَمْ أَنَا وَلَكِنْ لاَ أَرْقِيهِ حَتَّى تُعْطُونَا غَنَمًا. قَالُوا فَإِنَّا نُعْطِيكُمْ ثَلاَثِينَ شَاةً. فَقَبِلْنَاهَا فَقَرَأْتُ عَلَيْهِ ( الْحَمْدُ ) سَبْعَ مَرَّاتٍ فَبَرِئَ وَقَبَضْنَا الْغَنَمَ فَعَرَضَ فِي أَنْفُسِنَا مِنْهَا شَىْءٌ فَقُلْنَا لاَ تَعْجَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ ـ ﷺ ـ فَلَمَّا قَدِمْنَا ذَكَرْتُ لَهُ الَّذِي صَنَعْتُ فَقَالَ " أَوَ مَا عَلِمْتَ أَنَّهَا رُقْيَةٌ اقْتَسِمُوهَا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا " .حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ بِنَحْوِهِ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ بِنَحْوِهِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَالصَّوَابُ هُوَ أَبُو الْمُتَوَكِّل

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (ﷺ) আমাদের তিরিশজন অশ্বারোহীকে এক ক্ষুদ্র সামরিক অভিযানে পাঠান। আমরা এক সম্প্রদায়ের নিকট পৌঁছে যাত্রাবিরতি করলাম এবং আমাদের মেহমানদারী করার জন্য তাদের অনুরোধ করলাম, কিন্তু তারা অস্বীকার করলো। ঘটনাক্রমে তাদের নেতা (বিষাক্ত প্রাণীর) হুলবিদ্ধ হল। তারা আমাদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে, যে বিছার কামড়ে ঝাড়ফুঁক করতে পারে? আমি বললাম, হাঁ, আমি পারি। তবে তোমরা আমাদেরকে এক পাল ছাগল-ভেড়া না দিলে আমি ঝাড়ফুঁক করব না। তারা বলল, আমরা তোমাদেরকে তিরিশটি বকরী দিব। আমরা তা গ্রহণ করলাম এবং আমি তার উপর সাতবার ‘আলহামদু’ সূরা পাঠ করলাম। সে সুস্থ হয়ে উঠলো এবং আমরা ছাগলগুলো গ্রহণ করলাম।পরে এ ব্যাপারে আমাদের মনে সন্দেহ সৃষ্টি হলে আমরা বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আমাদের না পৌঁছা পর্যন্ত তোমরা তাড়াহুড়ো করোনা। আমরা তাঁর নিকট উপস্থিত হবার পর আমি যা করেছি তা তাঁকে অবহিত করলাম। তিনি বলেনঃ তুমি কিভাবে জানলে যে এটা দ্বারা ঝাড়ফুঁক করা যায়! তোমরা সেগুলো বণ্টন করে নাও এবং তোমাদের সাথে আমাকেউ একটি ভাগ দাও।(উপরোক্ত হাদিসের ৩টি সানাদের ১টি বর্ণিত হয়েছে। অপর দুটি সানাদ হলঃ)২১৫৬(১). <আবু কুরায়ব><হুশায়ম><আবু বিশর><ইবনু আবিল মুতাওয়াক্কীল><আবুল মুতাওয়াক্কিল><আবু সাঈদ (রাঃ)>২১৫৬(২). <মুহাম্মাদ বিন বাশশার><মুহাম্মাদ বিন জা’ফার><শু’বাহ><আবু বিশর><আবুল মুতাওয়াক্কিল><আবু সাঈদ (রাঃ)> সূত্রেও অনুরূপ বর্ণিত হয়েছে।আবু আবদুল্লাহ (রাঃ) বলেন, সঠিক নাম হল আবুল মুতাওয়াকিকল (যিনি আবু সাঈদ রাঃ থেকে বর্ণনা করেছেন)।

[২১৫৬] সহীহুল বুখারী ২২৭৬, ৫০০৭, ৫৭৩৬, ৫৭৪৯, মুসলিম ২২০১, তিরমিযী ২০৬৩, আবূ দাউদ ৩৪১৮, ৩৯০০, আহমাদ ১০৬৭৬, ১১০০৬, ১১০৮০, ১১৩৭৮, আল-হাকিম ফিল-মুসতাদরাক ১/৫৫৯, ইরওয়া ১৫৫৬। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি ঘটনার কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিরিশজন অশ্বরোহীকে অভিযানে পাঠান। তাঁরা এক সম্প্রদায়ের কাছে মেহমানদারি চাইলে তারা অস্বীকার করে। পরে তাদের নেতা বিষাক্ত প্রাণীর হুলে আক্রান্ত হলে তারা ঝাড়ফুঁকের জন্য সাহায্য চায়। আবু সাঈদ (রাঃ) বলেন, তিনি ঝাড়ফুঁক করবেন, তবে তারা এক পাল ছাগল দেবে। তারা তিরিশটি বকরী দিতে রাজি হয়। তিনি সাতবার ‘আলহামদু’ সূরা পড়েন, লোকটি সুস্থ হয় এবং তারা বকরী গ্রহণ করেন। পরে সন্দেহ হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে বিষয়টি জানান। তিনি বলেন, তুমি কিভাবে জানলে এটা রুকইয়া! এরপর বকরীগুলো বণ্টন করতে বলেন এবং নিজের জন্যও একটি ভাগ রাখতে বলেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা আলহামদু দ্বারা ঝাড়ফুঁকের ঘটনা এই হাদিসে এসেছে।
  • সাহাবীরা সন্দেহ হলে নবী صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি যাচাই করেছেন।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বকরীগুলো বণ্টনের অনুমতি দিয়েছেন।
  • ধর্মীয় বিষয়ে নিশ্চিত না হলে জ্ঞানী ব্যক্তির কাছে জিজ্ঞেস করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন