১২/৩০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২০৯ - ক্রয়-বিক্রয়ে শপথ ও বরকত নষ্ট

ক্রয়-বিক্রয়কালে শপথ করা নিষেধ।

ক্রয়-বিক্রয়ে শপথ: বিক্রি বাড়লেও বরকত নষ্ট হওয়ার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২০৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِيَّاكُمْ وَالْحَلِفَ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ».

আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ক্রয়-বিক্রয় করাকালে শপথ করা থেকে বিরত থাকো। কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায়।

[২২০৯] মুসলিম ১৬০৭, নাসায়ী ৪৪৬০, আহমাদ ২২০৩৮, ২২০৬৫, আত-তালীকুর রাগীব ৩/৩১ তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭২, ৩/১৬৩ নং পৃষ্ঠা)২. মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। সুলায়মান বিন তারখান ও সুলায়মান বিন মিহরান বলেন, তিনি মিথ্যুক। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি আমার নিকট হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ক্রয়-বিক্রয়ের সময় শপথ করা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি জানিয়েছেন, মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু তার বরকত নষ্ট হয়ে যায়। ব্যবসায় কখনো কেউ পণ্য দ্রুত বিক্রি করতে বা ক্রেতাকে রাজি করাতে কসম ব্যবহার করতে পারে। কিন্তু এই হাদিস শেখায়, বিক্রি হওয়া মানেই কল্যাণ নয়। যদি মিথ্যা শপথ থাকে, তবে সেই লেনদেনের বরকত মুছে যেতে পারে। তাই মুসলিম ব্যবসায়ীর জন্য সত্য কথা, পরিষ্কার দাম এবং আল্লাহর নামের সম্মান রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। ক্রেতার বিশ্বাসকে ভুল পথে ব্যবহার করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্রয়-বিক্রয়ের সময় অকারণে শপথ করা থেকে বিরত থাকা উচিত।
  • মিথ্যা শপথ পণ্য বিক্রি করালেও বরকত নষ্টের কারণ হতে পারে।
  • আল্লাহর নাম ব্যবসায়িক কৌশল হিসেবে ব্যবহার করা উচিত নয়।
  • সত্য কথা ও পরিষ্কার লেনদেন ব্যবসার ভালো পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন