১২/৩১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২১১ - বাগান ও দাসের মাল বিক্রির শর্ত
তাবীরকৃত খেজুর বাগান ও মালদার গোলাম বিক্রয় করা।
খেজুর বাগান ও মালদার দাস: বিক্রিতে শর্তের পরিষ্কার বিধান
সুনানে ইবনে মাজাহ : ২২১১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২১১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، جَمِيعًا عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَالَ «مَنْ بَاعَ نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرَتُهَا لِلَّذِي بَاعَهَا إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ وَمَنِ ابْتَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ فَمَالُهُ لِلَّذِي بَاعَهُ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ».
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন ব্যক্তি তাবীরকৃত খেজুর বাগান বিক্রয় করলে তার ফল বিক্রেতাই পাবে, তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে সে পাবে। কোন ব্যক্তি মালদার গোলাম খরিদ করলে তার মাল বিক্রেতা পাবে। তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে তা সে পাবে।
[২২১১] ইবনু মাজাহ ২২১০, সহীহুল বুখারী ২২০৩, ২২০৪, ২২০৬, ২৩৭৯, ২৭১৬, মুসলিম ১৫৪৩, তিরমিযী ১২৪৪, নাসায়ী ৪৬৩৫, ৪৬৩৬, আবূ দাউদ ৩৪৩৩, আহমাদ ৪৪৮৮, ৪৫৩৮, ৫১৪০, ৫২৮৪, ৫৪৬৩, ৫৫১৫, ৫৭৫৪, মুয়াত্তা মালেক ১৩০২, দারেমী ২৫৬১, ইরওয়া ১৩১৪। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুটি বিষয় বলেছেন। তাবীরকৃত খেজুর বাগান বিক্রি করলে তার ফল বিক্রেতার থাকবে, তবে ক্রেতা আগে শর্ত করলে ফল ক্রেতার হবে। আবার কোনো ব্যক্তি মালদার দাস কিনলে তার মাল বিক্রেতার থাকবে, তবে ক্রেতা আগে শর্ত করলে তা ক্রেতার হবে। এই হাদিসের মূল শিক্ষা হলো—ক্রয়-বিক্রয়ে শর্ত স্পষ্ট করা। কোনো জিনিস বিক্রি হলে তার সঙ্গে থাকা অতিরিক্ত সম্পদ বা ফল কার হবে, তা আগে পরিষ্কার না করলে বিরোধ তৈরি হতে পারে। ইসলাম লেনদেনে অস্পষ্টতা কমাতে চায়, যাতে ক্রেতা ও বিক্রেতা দুজনই নিজের অধিকার জানে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খেজুর বাগানের ফল শর্ত ছাড়া বিক্রেতার অধিকার হিসেবে থাকবে।
- মালদার দাসের সম্পদও শর্ত ছাড়া বিক্রেতার থাকবে।
- ক্রেতার কোনো দাবি থাকলে আগে শর্ত করা দরকার।
- লেনদেনে পরিষ্কার কথা বললে বিরোধ কমে।
