১২/৬০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮৩ - সলম পণ্যের পরিবর্তে অন্য পণ্য না নেওয়ার শিক্ষা
কোন ব্যক্তি কোন জিনিস অগ্রিম ক্রয়-বিক্রয় করলে তার পরিবর্তে অন্যটি নিতে পারবে না।
সলম পণ্য বদল নয়: চুক্তির জিনিসই গ্রহণের হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২২৮৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ سَعْدٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِذَا أَسْلَفْتَ فِي شَىْءٍ فَلاَ تَصْرِفْهُ إِلَى غَيْرِهِ " .حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ زِيَادِ بْنِ خَيْثَمَةَ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ فَذَكَرَ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ سَعْدًا.
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি কোন জিনিস অগ্রিম ক্রয় করলে সেই জিনিসের পরিবর্তে অন্যটি নিতে পারবে না। [উপরোক্ত হাদিসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ] ২২৮৩(১). আবু সাইদ (রাঃ), তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু এ সনদসূত্রে রাবী সাদ (রাঃ)-এর উল্লেখ নাই।
[২২৮৩] আবূ দাউদ ৩৪৬৮, ইরওয়া ১৩৭৫। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী শুজা ইবনুল ওয়ালীদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, আমি আশা করি তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭০২, ১২/৩৮২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তুমি কোনো জিনিস অগ্রিম ক্রয় করলে সেই জিনিসের পরিবর্তে অন্যটি নিতে পারবে না। কথাটি ছোট, কিন্তু ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। সলম লেনদেনে ক্রেতা আগে মূল্য দেয় এবং পরে নির্দিষ্ট পণ্য পায়। তাই চুক্তিতে যে জিনিস ঠিক হয়েছে, সেটি বদলে অন্য জিনিস নেওয়া হলে অস্পষ্টতা বা বিরোধ তৈরি হতে পারে। হাদিসটি আমাদের শেখায়, ব্যবসায় কথা বদলানো বা পণ্য পাল্টানো সহজভাবে নেওয়া উচিত নয়। অগ্রিম ক্রয়-বিক্রয়ে চুক্তির প্রতি সতর্ক থাকা দরকার। এখানে মূল শিক্ষা হলো আমানত, স্পষ্টতা এবং চুক্তি অনুযায়ী লেনদেন শেষ করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সলমে যে পণ্য ঠিক করা হয়েছে, সেটিই গ্রহণ করা উচিত।
- চুক্তির পর পণ্য বদলালে বিরোধের পথ খুলতে পারে।
- ব্যবসায় কথা ও শর্তের প্রতি সতর্ক থাকা জরুরি।
