১৩/১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩১০ - বিচার কাজে হেদায়েতের দোয়া

বিচারকমণ্ডলী সম্পর্কে আলোচনা

বিচার কাজে আল্লাহর সাহায্য: অন্তর ও জিহবার দৃঢ়তার দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩১০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْلَى، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ ﷺ إِلَى الْيَمَنِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ تَبْعَثُنِي وَأَنَا شَابٌّ أَقْضِي بَيْنَهُمْ وَلاَ أَدْرِي مَا الْقَضَاءُ قَالَ فَضَرَبَ فِي صَدْرِي بِيَدِهِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ اهْدِ قَلْبَهُ وَثَبِّتْ لِسَانَهُ " . قَالَ فَمَا شَكَكْتُ بَعْدُ فِي قَضَاءٍ بَيْنَ اثْنَيْنِ.

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে পাঠান। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাকে পাঠাচ্ছেন, অথচ আমি একজন যুবক মাত্র। আমি লোকদের মধ্যে মীমাংসা করবো, অথচ বিচার কি জিনিস তাই আমি জানি না। রাবী বলেন, নবী (ﷺ) তাঁর হাত দিয়ে আমার বুকে আঘাত করে বলেনঃ “ইয়া আল্লাহ! আপনি তাঁর অন্তরে হেদায়েত দান করুন এবং তাঁর জিহ্বাকে (বাকশক্তিকে) সুস্থির রাখুন”। আলী বলেন, এরপর পক্ষদ্বয়ের মধ্যে বিচার করতে আমি কখনো সন্দেহে পতিত হইনি।

[২৩১০] তিরমিযী ১৩৩১, আবূ দাউদ ৩৫৮২, ইরওয়া ২৫০০। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ)-কে ইয়ামানে পাঠানোর ঘটনা এসেছে। তিনি নিজের বয়স ও অভিজ্ঞতা নিয়ে চিন্তা প্রকাশ করেন। বলেন, তিনি যুবক, মানুষের মধ্যে বিচার করবেন, অথচ বিচার কী তা ভালোভাবে জানেন না। তখন নবী (صلى الله عليه وسلم) তাঁর বুকে হাত দিয়ে দোয়া করেন: আল্লাহ যেন তাঁর অন্তরে হেদায়েত দেন এবং তাঁর জিহবাকে দৃঢ় রাখেন। এরপর আলী (রাঃ) বলেন, দুই পক্ষের মধ্যে বিচার করতে তিনি আর সন্দেহে পড়েননি। এই হাদিসে বিচার কাজে জ্ঞান, স্থিরতা এবং আল্লাহর সাহায্যের গুরুত্ব এসেছে। বিচারকের জন্য শুধু কথা বলার ক্ষমতা নয়; সঠিক অন্তরও দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচার কাজের আগে নিজের সীমাবদ্ধতা বুঝতে পারা ভালো গুণ।
  • সঠিক বিচার করতে অন্তরের হেদায়েত ও জিহবার স্থিরতা দরকার।
  • গুরুত্বপূর্ণ দায়িত্বে আল্লাহর সাহায্য চাওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন