১৩/৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩২৪ - সামান্য জিনিসেও মিথ্যা শপথ নয়

যে ব্যক্তি অপরের মাল আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা শপথ করে

সামান্য অধিকারও নষ্ট নয়: মিথ্যা শপথের কঠোর সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩২৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، أَنَّهُ سَمِعَ أَخَاهُ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، أَنَّ أَبَا أُمَامَةَ الْحَارِثِيَّ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «لاَ يَقْتَطِعُ رَجُلٌ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ إِلاَّ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَأَوْجَبَ لَهُ النَّارَ " . فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا قَالَ «وَإِنْ كَانَ سِوَاكًا مِنْ أَرَاكٍ».

আবূ উমামাহ আল-হারিসী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ কোন ব্যক্তি অপর মুসলমানের প্রাপ্য স্বত্ব মিথ্যা শপথ করে কর্তন করে নিলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দিবেন। উপস্থিত লোকজনের মধ্য থেকে এক ব্যক্তি বললো, ইয়া রাসূলুল্লাহ! যদি তা সামান্য জিনিস হয়। তিনি বললেনঃ যদি তা পিলু গাছের একটি মেসওয়াকও হয়।

[২৩২৪] মুসলিম ১৩৭, নাসায়ী ৫৪১৯, আহমাদ ২১৭৩৬, মুয়াত্তা মালেক ১৪৩৫, দারেমী ২৬০৩, রাওদুন নাদীর ২৪০। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে মিথ্যা শপথের মাধ্যমে অপর মুসলিমের অধিকার কেটে নেওয়ার ভয়াবহতা বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ যদি মিথ্যা শপথ করে অন্য মুসলিমের প্রাপ্য অধিকার নিয়ে নেয়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং জাহান্নাম অবধারিত করবেন। উপস্থিত একজন জিজ্ঞেস করেন, যদি তা সামান্য জিনিস হয়? উত্তরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, পিলু গাছের একটি মিসওয়াক হলেও। এই কথায় বোঝা যায়, অন্যের অধিকার ছোট বা বড় বলে আলাদা করে দেখা যায় না। সামান্য জিনিসের জন্যও মিথ্যা শপথ করা আত্মাকে ক্ষতিগ্রস্ত করে এবং মানুষের হক নষ্ট করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের অধিকার সামান্য হলেও তা নষ্ট করা যাবে না।
  • মিথ্যা শপথ করে প্রাপ্য স্বত্ব কেটে নেওয়া ভয়াবহ অপরাধ।
  • ইসলামে মানুষের হককে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • ছোট লাভের জন্য আখিরাতের ক্ষতি ডেকে আনা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন