১৩/১২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৩১ - হারানো বা চুরি হওয়া মাল ফেরতের বিধান

কোন ব্যক্তি তার চুরি যাওয়া মাল ক্রেতার নিকট পেলে

চুরি হওয়া মাল পাওয়া গেলে কার অধিকার আগে?

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৩১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ بْنِ زَيْدِ بْنِ عُقْبَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا ضَاعَ لِلرَّجُلِ مَتَاعٌ أَوْ سُرِقَ لَهُ مَتَاعٌ فَوَجَدَهُ فِي يَدِ رَجُلٍ يَبِيعُهُ فَهُوَ أَحَقُّ بِهِ وَيَرْجِعُ الْمُشْتَرِي عَلَى الْبَائِعِ بِالثَّمَنِ " .

সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "যদি কোন ব্যক্তির কোন মাল বিনষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায়, অতঃপর সে তা কোন ক্রেতার নিকট পেয়ে যায়, তবে সে তা ফেরত পাবে এবং ক্রেতা বিক্রেতার নিকট থেকে তার মূল্য ফেরত নিবে। "

[২৩৩১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যইফাহ ১৬২৭, আর-রাদ্দু আলাল বালীক ১৩৮, যইফ আল-জামি' ৫৮০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে হারানো বা চুরি হওয়া মাল নিয়ে একটি স্পষ্ট নির্দেশনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো ব্যক্তির মাল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, পরে সে তা কোনো ক্রেতার কাছে বিক্রির অবস্থায় পেলে আসল মালিকই তা ফেরত পাওয়ার বেশি অধিকারী। আর যে ব্যক্তি সেটি কিনেছে, সে তার দেওয়া মূল্য বিক্রেতার কাছ থেকে ফেরত নেবে। এতে একসঙ্গে দুই পক্ষের অধিকার বিবেচনা করা হয়েছে। আসল মালিকের মাল তাকে ফিরিয়ে দেওয়া হবে, আবার ক্রেতাকেও তার ক্ষতির পথ দেখানো হয়েছে। হাদিসটি সম্পদের অধিকার, চুরি হওয়া জিনিস এবং লেনদেনের ন্যায্য সমাধান শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হারানো বা চুরি হওয়া মাল পেলে আসল মালিকের অধিকার আগে।
  • ক্রেতা ক্ষতিগ্রস্ত হলে বিক্রেতার কাছ থেকে মূল্য ফেরত নিতে পারে।
  • চুরি হওয়া জিনিস কেনাবেচা বড় সমস্যার কারণ হতে পারে।
  • সম্পদের মালিকানা যাচাই করা লেনদেনে সতর্কতার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন