১৩/৩২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭২ - মিথ্যা সাক্ষ্যের ভয়াবহতা
মিথ্যা সাক্ষ্য প্রসঙ্গে।
মিথ্যা সাক্ষ্য: বড় গুনাহ থেকে সতর্ক থাকার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৩৭২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৭২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا سُفْيَانُ الْعُصْفُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الأَسَدِيِّ، عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الأَسَدِيِّ، قَالَ صَلَّى النَّبِيُّ ﷺ الصُّبْحَ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ " عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالإِشْرَاكِ بِاللَّهِ " . ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ {وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِه}.
খুরায়ম বিন ফাতিক আল-আসদী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি সুষ্ঠুভাবে দাঁড়িয়ে বলেনঃ মিথ্যা সাক্ষ্যদানকে আল্লাহর সাথে শরীক করার সমতুল্য (অপরাধ) গণ্য করা হয়েছে। তিনি তিনবার একথা বলেন, অতঃপর এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) : “তোমরা মিথ্যা কথন থেকে দূরে থাকো আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তাঁর সাথে কোন শরীক না করে”। (২২:৩০-৩১)।
[২৩৭২] তিরমিযী ২৩০০, আবূ দাউদ ৩৫৯৯, আহমাদ ১৮৪১৯, আত-তালীকুর রাগীব ৩/১৬৬, ইবনুস সালাম এর তাখরীজুল ঈমান ৪৯/১১৮, আর রাদ্দু আলাল বালীক ১৯২। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী হাবীব বিন নুমান আল-আযদী সম্পর্কে আবুল হাসান ইবনুল কাত্তান বলেন, তাঁর সম্পর্কে কিছু জানা যায়না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাকবুল। ইমাম যাহাবী বলেন, তিনি মুনকার। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১০১, ৫/৪০৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) ফজরের নামাজ শেষে দাঁড়িয়ে বলেন, মিথ্যা সাক্ষ্যদানকে আল্লাহর সাথে শরীক করার সমতুল্য অপরাধ গণ্য করা হয়েছে। তিনি কথাটি তিনবার বলেন। তারপর তিনি এমন আয়াত তিলাওয়াত করেন, যেখানে মিথ্যা কথা থেকে দূরে থাকার নির্দেশ এসেছে এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকার কথা বলা হয়েছে। হাদিসটি মিথ্যা সাক্ষ্যের কঠোর সতর্কতা তুলে ধরে। মিথ্যা সাক্ষ্য শুধু একটি ভুল কথা নয়; এটি কারও হক নষ্ট করতে পারে, বিচারকে বদলে দিতে পারে এবং সমাজে অন্যায় ছড়াতে পারে। তাই সাক্ষ্য দেওয়ার আগে সত্য, আল্লাহভীতি এবং মানুষের অধিকার মনে রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মিথ্যা সাক্ষ্য অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ হয়েছে।
- সত্য সাক্ষ্য মানুষের অধিকার রক্ষার সঙ্গে জড়িত।
- মিথ্যা কথা থেকে দূরে থাকা ঈমানি দায়িত্ব।
