১৪/১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭৫ - সন্তানদের মাঝে দানে সমতা
কোন ব্যক্তি এক সন্তানকে দান করলে (এবং অন্যদের বঞ্চিত করলে)।
সন্তানদের মাঝে দানে সমতা ও ন্যায়ের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৩৭৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৭৫
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ انْطَلَقَ بِهِ أَبُوهُ يَحْمِلُهُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ مِنْ مَالِي كَذَا وَكَذَا. قَالَ " فَكُلَّ بَنِيكَ نَحَلْتَ مِثْلَ الَّذِي نَحَلْتَ النُّعْمَانَ " . قَالَ لاَ. قَالَ " فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي " . قَالَ " أَلَيْسَ يَسُرُّكَ أَنْ يَكُونُوا لَكَ فِي الْبِرِّ سَوَاءً " . قَالَ بَلَى. قَالَ " فَلاَ إِذًا " .
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
যে, তার পিতা তাকে নিয়ে নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হয়ে বলেন, আপনি সাক্ষী থাকুন, আমি নোমানকে আমার অমুক অমুক মাল দান করলাম। তিনি বলেনঃ তুমি নোমানকে যেমন দান করেছো, তোমার অন্য সকল পুত্রকেও কি তদ্রূপ দান করেছো? তিনি বলেন, না। তিনি বলেনঃ তাহলে এ ব্যাপারে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী বানাও। তিনি বলেনঃ তাদের সকলে সমভাবে তোমার সাথে সদ্ব্যবহার করলে তা কি তোমাকে আনন্দিত করবে না? তিনি বলেন, হাঁ। তিনি বলেনঃ তাহলে এরূপ করো না।
[২৩৭৫] সহীহ আল বুখারী ২৫৮৬, ২৫৮৭, ২৬৫০, মুসলিম ১৬২৩, তিরমিযী ১৩৬৭, নাসায়ী ৩৬৭২, ৩৬৭৩, ৩৬৭৪, ৩৬৭৫, ৩৬৭৬, ৩৬৭৯, ৩৬৮০, ৩৬৮১, ৩৬৮২, ৩৬৮৫, ৩৬৮৬, ৩৬৮৭, আবূ দাউদ ৩৫৪২, ৩৫৪৩, আহমাদ ১৭৮৯০, ১৭৯০২, ১৭৯১১, মুয়াত্তা মালেক ১৪৭৩, ইরওয়া ৬/৪২। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে নু‘মান ইবনু বশীর (রাঃ)-এর ঘটনা এসেছে। তাঁর পিতা তাঁকে কিছু মাল দান করেন এবং নবী (صلى الله عليه وسلم)-কে সাক্ষী রাখতে চান। নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেন, নু‘মানকে যেমন দান করেছেন, অন্য সব পুত্রকেও কি তেমন দান করেছেন? তিনি বলেন, না। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, এ ব্যাপারে তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী বানাতে। এরপর তিনি প্রশ্ন করেন, সন্তানরা সবাই সমভাবে সদ্ব্যবহার করলে তা কি পিতার জন্য আনন্দের নয়? তিনি হ্যাঁ বলেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তাহলে এমন করো না। এই হাদিসের মূল শিক্ষা হলো, সন্তানদের মাঝে দান বা হেবায় ন্যায় রাখা দরকার। পক্ষপাত পারিবারিক সম্পর্ককে দুর্বল করতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানদের মাঝে দানের ক্ষেত্রে সমতা রাখা দরকার।
- অন্য সন্তানদের বাদ দিয়ে এক সন্তানকে দান করা সতর্কতার বিষয়।
- ন্যায়ভিত্তিক আচরণ পারিবারিক সম্পর্ক সুন্দর রাখে।
