২০/২৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৮৮ - চুরি স্বীকার ও পবিত্রতার আকাঙ্ক্ষা
চোর স্বীকারোক্তি করলে
চুরি স্বীকার, যাচাই এবং তওবার পথে ফিরে আসার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৫৮৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৮৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَعْلَبَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ عَمْرَو بْنَ سَمُرَةَ بْنِ حَبِيبِ بْنِ عَبْدِ شَمْسٍ، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَرَقْتُ جَمَلاً لِبَنِي فُلاَنٍ فَطَهِّرْنِي . فَأَرْسَلَ إِلَيْهِمُ النَّبِيُّ ﷺ فَقَالُوا إِنَّا افْتَقَدْنَا جَمَلاً لَنَا فَأَمَرَ بِهِ النَّبِيُّ ﷺ فَقُطِعَتْ يَدُهُ . قَالَ ثَعْلَبَةُ أَنَا أَنْظُرُ إِلَيْهِ حِينَ وَقَعَتْ يَدُهُ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي طَهَّرَنِي مِنْكِ أَرَدْتِ أَنْ تُدْخِلِي جَسَدِي النَّارَ .
সা‘লাবাহ আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
‘আমর বিন সামুরাহ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি অমুক গোত্রের একটি উট চুরি করেছি। অতএব আমাকে পবিত্র করুন। নবী (ﷺ) সেই গোত্রের নিকট লোক পাঠালে তারা বললো, আমরা আমাদের একটি উট হারিয়েছি। অতঃপর নবী (ﷺ) নির্দেশ দিলে তার হাত কর্তন করা হয়। ছালাবা (রাঃ) বলেন, আমি লক্ষ্য করছিলাম, যখন তার হাতটি (কেটে) পড়ে গেলো তখন সে বললো, সকল প্রশংসা আল্লাহর যিনি তোমার থেকে আমাকে পবিত্র করেছেন। তুমি আমার দেহটাকে জাহান্নামে প্রবেশ করাতে চেয়েছিলে।
[২৫৮৮] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ইবনু লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করেছেন তা দুর্বল। আবু কাসিম বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। আবু বকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী তাকে দুর্বল বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার কিতাব সমূহ পুড়ে যাওয়ার পর হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। বিশর ইবনুস সারী বলেন, যদি তার সাথে আমার সাক্ষাৎ হত তবে আমি তার থেকে কোন হাদিস গ্রহণ করতাম না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫১৩, ১৫/৪৮৭ নং পৃষ্ঠা)২. আব্দুর রহমান বিন সা'লাবাহ আল-আনসারী সম্পর্কে হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৭৯, ১৭/২২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আমর বিন সামুরা (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তিনি একটি উট চুরি করেছেন এবং পবিত্র হতে চান। নবী صلى الله عليه وسلم সঙ্গে সঙ্গে শাস্তি দেননি; বরং সংশ্লিষ্ট গোত্রের কাছে লোক পাঠিয়ে যাচাই করেন। তারা জানায়, তাদের একটি উট হারিয়েছে। এরপর নবী صلى الله عليه وسلم নির্দেশ দেন এবং তার হাত কাটা হয়। পরে তিনি আল্লাহর প্রশংসা করেন এবং বলেন, আল্লাহ তাকে সেই হাত থেকে পবিত্র করেছেন, যা তার দেহকে জাহান্নামে নিতে চেয়েছিল। হাদিসটি চুরি স্বীকার, যাচাই, হদ্দ এবং তওবার অনুভব—এই কয়েকটি বিষয়কে একসাথে দেখায়। এখানে অপরাধকে হালকা করা হয়নি, আবার সংশোধনের আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অপরাধ স্বীকারের পরও যাচাই করা গুরুত্বপূর্ণ।
- চুরি গুরুতর অপরাধ এবং এর বিচারিক শাস্তি আছে।
- অপরাধীও তওবা ও পবিত্রতার আশা করতে পারে।
- আল্লাহর দিকে ফিরে আসার অনুভব হাদিসে স্পষ্টভাবে এসেছে।
