২০/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬০৫ - অবৈধ সম্পর্কে নিজ হাতে হত্যা নয়

কেউ নিজের স্ত্রীর সাথে বেগানা পুরুষ লোককে পেলে

নিজ হাতে হত্যা নয়: ন্যায়বিচার ও সংযমের হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬০৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمَدِينِيُّ أَبُو عُبَيْدٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ الأَنْصَارِيَّ، قَالَ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يَجِدُ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ». قَالَ سَعْدٌ بَلَى وَالَّذِي أَكْرَمَكَ بِالْحَقِّ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «اسْمَعُوا مَا يَقُولُ سَيِّدُكُمْ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

সা‘দ বিন উবাদাহ আল-আনসারী (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ! কোন ব্যক্তি বেগানা পুরুষ লোককে তার স্ত্রীর সাথে (অবৈধ কাজে লিপ্ত) পেলে সে কি তাকে হত্যা করবে? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ না। সা’দ (রাঃ) বলেন, হাঁ, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দ্বীন দান করে সম্মানিত করেছেন (সে তাকে অবশ্যই হত্যা করবে)। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের নেতা যা বলেন তা শোনো।

[২৬০৫] মুসলিম ১৪৯৮, আবূ দাউদ ৪৫৩২, ৪৫৩৩, আহমাদ ২৭২৫১, মুয়াত্তা মালেক ১৪৪৬, ১৪৫৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. আবদুল আযীয বিন মুহাম্মাদ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। মালিক বিন আনাস তাকে সিকাহ বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে নিজ কিতাব ছাড়া অন্যত্র থেকে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৭০, ১৮/১৮৭ নং পৃষ্ঠা)২. সুহায়ল বিন আবু সালিহ সম্পর্কে মুহাম্মাদ বিন সাঈদ বলেন, তিনি সিকাহ। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, সাবত। আহমাদ বিন হাম্বল বলেন, তার বর্ণিত হাদিস সহীহ নয়। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তার খবর মাকবুল বা গ্রহণযোগ্য। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬২৯, ১২/২২৩ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাদ বিন উবাদা (রাঃ) প্রশ্ন করেন, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে বেগানা পুরুষকে অবৈধ কাজে দেখে, সে কি তাকে হত্যা করবে? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উত্তর দেন, না। এরপর সাদ (রাঃ) নিজের তীব্র আত্মমর্যাদাবোধের কথা বলেন। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তোমাদের নেতা যা বলেন তা শোনো। হাদিসের মূল শিক্ষা হলো, কঠিন আবেগের মুহূর্তেও নিজ হাতে হত্যা করার অনুমতি নেই। এখানে ব্যক্তিগত রাগ, মান-অপমান বা ক্ষোভকে বিচার করার অধিকার দেওয়া হয়নি। হাদিসটি ন্যায়বিচার, শাস্তি ও সংযমের গুরুত্ব দেখায়। এমন অবস্থায় মানুষ আবেগে বড় ভুল করতে পারে। তাই শরিয়তের বিচারকে ব্যক্তিগত প্রতিশোধের জায়গায় নামিয়ে আনা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অবৈধ সম্পর্ক দেখলেও নিজ হাতে হত্যা করার অনুমতি নেই।
  • রাগ ও আত্মমর্যাদার আবেগ বিচারকে নিয়ন্ত্রণ করতে পারে না।
  • শাস্তির বিষয় ব্যক্তিগত প্রতিশোধের ভিত্তিতে হওয়া উচিত নয়।
  • কঠিন পরিস্থিতিতেও নবীজির নির্দেশকে মানতে হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন