২৫/৪১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৮১ - কোরবানির পশু ছাড়া ইহরাম খোলা

হজ্জের ইহরাম ভঙ্গ করা

কোরবানির পশু না থাকলে ইহরাম খোলার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৮১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ لاَ نُرَى إِلاَّ الْحَجَّ حَتَّى إِذَا قَدِمْنَا وَدَنَوْنَا أَمَرَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ أَنْ يَحِلَّ فَحَلَّ النَّاسُ كُلُّهُمْ إِلاَّ مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلَمَّا كَانَ يَوْمُ النَّحْرِ دُخِلَ عَلَيْنَا بِلَحْمِ بَقَرٍ فَقِيلَ ذَبَحَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ عَنْ أَزْوَاجِهِ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

যিলকাদ মাসের পাঁচ দিন বাকি থাকতে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওনা হলোাম। হজ্জ করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা গন্তব্যে (মক্কায়) বা তার কাছাকাছি পৌঁছলে রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দেন, যার সাথে কুরবানির পশু নেই সে যেন ইহরাম খুলে ফেলে। অতএব যাদের সাথে কুরবানির পশু ছিল তারা ব্যতীত আর সকলেই ইহরাম খুলে ফেলেন। কুরবানির দিন আমাদের জন্য গরুর গোশত নিয়ে আসা হলো এবং বলা হলো রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করেছেন।

[২৯৮১] সহীহুল বুখারী ২৯৪, ৩০৫, ৩১৬, ৩১৭, ৩১৯, ১৫১৮, ১৫৫৬, ১৫৬০, ১৫৬১, ১৫৬২, ১৬৩৮, ১৬৪৩, ১৬৫০, ১৭০৯, ১৭২০, ১৭৬২, ১৭৮৩, ১৭৮৬, ১৭৮৭, ১৭৮৮, ২৩১৭, ২৯৫২, ২৯৮৪, ৪৩৯৫, ৪৪০৮, ৫৫৪৮, ৫৫৫৯, ৭২২৯, ১২১১, ১২১২, ১২২৮, ১২৭৭, তিরমিযী ৯৩৪, ৯৪৫, ২৯৬৫, নাসায়ী ২৪২, ২৯০, ২৪৮, ২৬৫০, ২৭১৭, ২৭১৮, ২৭৪১, ২৭৬৩, ২৭৬৪, ২৮০৩, ২৮০৪, ২৯৯০, ২৯৯১, আবূ দাউদ ৭৫০, ১৭৭৮, ১৭৭৯, ১৭৮১, ১৭৮২, আহমাদ ২৩৫৫৬, ২৩৫৭৩, ২৩৫৮৯, ২৪০৪৪, ২৪৩৫৫, ২৪৩৮৫, ২৪৭৭৯, ২৪৭৮৮, ২৪৯১৩, ২৫০৫০, ২৫৩১০, ২৫৫৩৪, ২৫৫৫৪, ২৭৬৫৪, ২৫৮১২, মুয়াত্তা মালেক ৭৪৬, ৮৯৬, ৯৪০, ৯৪১, দারেমী ১৪৬, ১৯০৪, ইরওয়া ১১৫৯, সহীহ আবু দাউদ ১৫৩৬। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৮১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বর্ণনা করেন, তাঁরা যিলকাদের শেষ দিকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে রওনা হন এবং তাঁদের উদ্দেশ্য ছিল হজ্জ। মক্কায় বা তার কাছাকাছি পৌঁছার পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নির্দেশ দেন, যার সাথে কোরবানির পশু নেই, সে যেন ইহরাম খুলে ফেলে। তাই যাদের সাথে কোরবানির পশু ছিল না, তারা ইহরাম খুলে ফেলেন। আর যাদের সাথে কোরবানির পশু ছিল, তারা ইহরাম অবস্থায় থাকেন। পরে কোরবানির দিনে তাঁদের কাছে গরুর গোশত আনা হয় এবং বলা হয়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করেছেন। এতে হজ্জের ইহরাম, কোরবানির পশু এবং পরিবারের পক্ষ থেকে কোরবানির বিষয় পরিষ্কারভাবে ফুটে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কোরবানির পশু সাথে থাকা বা না থাকা ইহরাম খোলার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অনুসারে সাহাবীগণ আমল করেছেন।
  • পরিবারের পক্ষ থেকে কোরবানি করার বিষয়টি এই বর্ণনায় এসেছে।
  • হজ্জের কাজগুলোতে সময়, নিয়ত ও অবস্থার প্রতি খেয়াল রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন