২৫/৭৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৬৪ - উম্মতের কষ্ট নিয়ে নবী صلى الله عليه وسلم-এর চিন্তা

কা‘বা ঘরের অভ্যন্তরভাগে প্রবেশ করা

উম্মতের কষ্ট নিয়ে নবী صلى الله عليه وسلم-এর দুশ্চিন্তা: কাবা ঘরে প্রবেশের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৬৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجَ النَّبِيُّ ـ ﷺ ـ مِنْ عِنْدِي وَهُوَ قَرِيرُ الْعَيْنِ طَيِّبُ النَّفْسِ ثُمَّ رَجَعَ إِلَىَّ وَهُوَ حَزِينٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ خَرَجْتَ مِنْ عِنْدِي وَأَنْتَ قَرِيرُ الْعَيْنِ وَرَجَعْتَ وَأَنْتَ حَزِينٌ. فَقَالَ ‏ "‏ إِنِّي دَخَلْتُ الْكَعْبَةَ وَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ فَعَلْتُ إِنِّي أَخَافُ أَنْ أَكُونَ أَتْعَبْتُ أُمَّتِي مِنْ بَعْدِي».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আমার নিকট থেকে আনন্দিত চোখে ও উৎফুল্ল চিত্তে বেরিয়ে গেলেন, কিন্তু বিষণ্ণ অবস্থায় ফিরে এলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি আমার নিকট থেকে চক্ষু শীতল অবস্থায় বেরিয়ে গেলেন, অথচ দুশ্চিন্তাযুক্ত অবস্থায় ফিরে এলেন।তিনি বলেন: إِنِّي دَخَلْتُ الْكَعْبَةَ وَوَدِدْتُ أَنِّي لَمْ أَكُنْ فَعَلْتُ إِنِّي أَخَافُ أَنْ أَكُونَ أَتْعَبْتُ أُمَّتِي مِنْ بَعْدِي

[৩০৬৪] তিরমিযী ৮৭৩, আবূ দাউদ ২০২৯, য‘ঈফাহ ৩৩৪৬, য‘ঈফ আবু দাউদ ৩৪৭, য‘ঈফ আল-জামি আস-সাগীর ২০৮৫। তাহকীক আলবানী: য‘ঈফ। উক্ত হাদীসের রাবী ইসমাইল বিন আবদুল মালিক সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তাঁহার থেকে হাদীস গ্রহণ করা যায়। আবূ হাতিম আর-রাযী বলেন, তিনি হাদীস বর্ণনায় সিকাহ নয়। আবূ হাতিম বিন হিব্বান বলেন, তাঁহার স্মৃতিশক্তি দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী ও ইবনুল জারুদ বলেন, তিনি সিকাহ নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় সন্দেহ করেন। আবদুর রহমান বিন মাহদী তার হাদীস বর্জন করেছেন। মুহাম্মাদ বিন আম্মার বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৬৪, ৩/১৪১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর উম্মতের প্রতি গভীর মমতা দেখা যায়। আয়িশা (রাঃ) বলেন, নবী صلى الله عليه وسلم তাঁর কাছ থেকে আনন্দিত অবস্থায় বের হয়েছিলেন, কিন্তু ফিরে আসেন বিষণ্ণ অবস্থায়। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন, কিন্তু পরে ভাবলেন—যদি তিনি তা না করতেন! তাঁর আশঙ্কা ছিল, এতে পরবর্তী উম্মতের জন্য কষ্ট তৈরি হতে পারে। এখানে কাবা ঘরে প্রবেশের ঘটনা থাকলেও মূল শিক্ষা হলো নবী صلى الله عليه وسلم নিজের আমল নিয়ে নয়, উম্মতের সহজতার কথা ভাবতেন। তিনি এমন কিছু নিয়েও চিন্তিত হতেন, যা মানুষ পরে নিজেদের জন্য কঠিন মনে করতে পারে। এই হাদিস নবী صلى الله عليه وسلم-এর দয়া ও উম্মতের প্রতি তাঁর যত্ন বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم উম্মতের কষ্টের আশঙ্কাকেও গুরুত্ব দিতেন।
  • ইবাদতের ক্ষেত্রে সহজতা ও মানুষের সামর্থ্য বিবেচনার শিক্ষা আছে।
  • কোন আমল দেখে তা সবার জন্য বাধ্যতামূলক মনে করা ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন