২৫/৮৫. অধ্যায়ঃ
হজ্জের উদ্দেশে যাওয়ার পথে বাধাগ্রস্ত হলে
সুনানে ইবনে মাজাহ : ৩০৭৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৭৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَابْنُ عُلَيَّةَ عَنْ حَجَّاجِ بْنِ أَبِي عُثْمَانَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي عِكْرِمَةُ حَدَّثَنِي الْحَجَّاجُ بْنُ عَمْرٍو الْأَنْصَارِيُّ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ كُسِرَ أَوْ عَرَجَ فَقَدْ حَلَّ وَعَلَيْهِ حَجَّةٌ أُخْرَى فَحَدَّثْتُ بِهِ ابْنَ عَبَّاسٍ وَأَبَا هُرَيْرَةَ فَقَالَا صَدَقَ
আল-হাজ্জাক বিন আমর আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি: যার হাড় ভেঙে গেলো অথবা যে ল্যাংড়া হয়ে গেলো (ইহরাম বাঁধার পর), সে ইহরামমুক্ত হয়ে গেলো। সে পুনর্বার হজ্জ করবে। (আবু বকর বিন আবু শাইবা, ইয়াহিয়া বিন সাঈদ ও ইবনু উলায়্যাহ, হাজ্জাজ বিন আবু উসমান, ইয়াহিয়া বিন আবু কাসীর, ইকরিমা, হাজ্জাজ বিন আমর আল-আনসারী (রাঃ) সূত্রে বর্ণিত। ইকরিমা (রাঃ) বলেন, আমি এ হাদিস ইবনু আব্বাস (রাঃ) ও আবু হুরাইরা (রাঃ)-র নিকট বর্ণনা করলে তারা উভয়ে বলেন, তিনি (হাজ্জাজ) সত্য বলেছেন।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩০৭৭] ইবনু মাজাহ ৩০৭৮, তিরমিযী ৯৪০, নাসায়ী ২৮৬০, ২৮৬১, আবূ দাউদ ১৮৬২, আহমাদ ১৫৩০৪, দারেমী ১৮৯৪, সহীহ আবু দাউদ ১৬২৭, ১৬২৮, মিশকাত ২৭১৩। তাহকীক আলবানীঃ সহীহ।
