২৭/১০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৮৫ - পশুর অঙ্গ কর্তন নিষেধ
কোন প্রাণীকে চাঁদমারির লক্ষ্যবস্তু বানানো বা তার অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন করা নিষেধ
পশুর অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন নিষেধ: প্রাণীর প্রতি দয়ার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ৩১৮৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৮৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ أَنْ يُمَثَّلَ بِالْبَهَائِمِ .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) পশুর অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন করতে নিষেধ করেছেন।
[৩১৮৫] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী মুসা বিন মুহাম্মাদ বিন ইবরাহিম আত-তায়মী সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল বলতেন। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২৯৬, ২৯/১৩৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পশুর অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন করতে নিষেধ করেছেন। কথাটি ছোট হলেও এর শিক্ষা খুব গভীর। প্রাণী মানুষের অধীন হলেও তাকে কষ্ট দেওয়া বা তার দেহ নিয়ে নিষ্ঠুর আচরণ করা ইসলামী আদবের সঙ্গে যায় না। এখানে যবেহের আলোচনা থাকলেও মূল টপিক প্রাণীর প্রতি দয়া এবং অকারণ কষ্ট থেকে বিরত থাকা। পশুর অঙ্গ কেটে দেওয়া শুধু বাহ্যিক ক্ষতি নয়, এটি মানুষের হৃদয়ের কঠোরতাও প্রকাশ করতে পারে। তাই এই হাদিস আমাদের শেখায়, পশুর সঙ্গে আচরণেও সীমা আছে। ইসলামে খাবার, যবেহ ও পশু ব্যবহারের নিয়ম আছে; কিন্তু কোনো নিয়মই নিষ্ঠুরতা শেখায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পশুর অঙ্গ-প্রত্যঙ্গ কেটে কষ্ট দেওয়া নিষিদ্ধ কাজ হিসেবে এসেছে।
- প্রাণীর দেহ নিয়ে নিষ্ঠুর আচরণ ইসলামী আদবের বিপরীত।
- মানুষের দায়িত্ব হলো পশুর সঙ্গে ন্যায় ও দয়ার আচরণ করা।
