১/২০. অধ্যায়ঃ

যে ব্যক্তি পেশাব করার পর ‘উযু করেনি

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَحْيَى التَّوْأَمِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ انْطَلَقَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَبُولُ فَاتَّبَعَهُ عُمَرُ بِمَاءٍ فَقَالَ ‏"‏ مَا هَذَا يَا عُمَرُ ‏"‏ ‏.‏ قَالَ مَاءٌ ‏.‏ قَالَ ‏"‏ مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً ‏"‏ ‏.‏

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) পেশাব করতে গেলেন এবং উমর (রাঃ) পানি নিয়ে তাঁর পিছে পিছে গেলেন। তিনি বলেন, হে উমর! এটা কী? উমর বলেন, পানি। তিনি বলেন, যখনই আমি পেশাব করব তখনই আমাকে ওজু করার নির্দেশ দেওয়া হয়নি। আমি তাই করলে তা সুন্নত (বাধ্যতামূলক) হয়ে যেত।

[৩২৫] আবূ দাঊদ ৪২, আহমাদ ২৪১২২। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: মিশকাত ৩৬৮, যঈফ আবূ দাউদ ৯। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন ইয়াহইয়া আত-তাওওয়াম সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন, ইমাম নাসাঈ ও আল উকায়লী তাকে দুর্বল বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন