১/২১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৮ - তিন অভিশপ্ত স্থান থেকে বাঁচার শিক্ষা
যাতায়াতের রাস্তায় পেশাব-পায়খানা করা নিষেধ
তিন অভিশপ্ত কাজ থেকে বাঁচা: পানি, ছায়া ও পথের পরিচ্ছন্নতা
সুনানে ইবনে মাজাহ : ৩২৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২৮
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي نَافِعُ بْنُ يَزِيدَ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ، حَدَّثَهُ قَالَ كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَتَحَدَّثُ بِمَا لَمْ يَسْمَعْ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَيَسْكُتُ عَمَّا سَمِعُوا فَبَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو مَا يَتَحَدَّثُ بِهِ فَقَالَ وَاللَّهِ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ هَذَا وَأَوْشَكَ مُعَاذٌ أَنْ يَفْتِنَكُمْ فِي الْخَلاَءِ . فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَلَقِيَهُ فَقَالَ مُعَاذٌ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو إِنَّ التَّكْذِيبَ بِحَدِيثٍ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نِفَاقٌ وَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ قَالَهُ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " اتَّقُوا الْمَلاَعِنَ الثَّلاَثَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَالظِّلِّ وَقَارِعَةِ الطَّرِيقِ " .
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এমন হাদীস বর্ণনা করতেন, যা রাসূলুল্লাহ (ﷺ) এর অপর সাহাবীগণ শুনেননি এবং তারা যে হাদীস শুনেছেন তা তিনি বর্ণনা করতেন না। আবদুল্লাহ্ বিন আম্র (রাঃ) তাঁর বর্ণিত হাদীস সম্পর্কে অবহিত হয়ে বলেন, আল্লাহ্র শপথ! আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ হাদীস বলতে শুনিনি। মুআয (রাঃ) যেন পায়খানা-পেশাবের ব্যাপারে তোমাদের দ্বিধা-দ্বন্দ্বে না ফেলে।মুআয (রাঃ) উক্ত মন্তব্য সম্পর্কে অবহিত হয়ে আবদুল্লাহ্ বিন আম্র (রাঃ) এর সাথে দেখা করেন এবং বলেন, হে আবদুল্লাহ্ বিন আম্র! রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি মিথ্যা হাদীস আরোপ করা মুনাফিকী এবং তার গুনাহ্ মিথ্যা আরোপকারীর উপর বর্তায়। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি : তোমরা তিনটি অভিশপ্ত জিনিস থেকে দূরে থাকো : ব্যবহার্য পানি বা পানির উৎসে, ছায়াদার বৃক্ষতলে ও লোক চলাচলের পথে পেশাব-পায়খানা করা।
[৩২৬] আবূ দাঊদ ২৬ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: মিশকাত ৩৫৫, ইরওয়াহ ৬২। উক্ত হাদিসের রাবী আবু সাঈদ আল হিমায়রী সম্পর্কে ইবনুল কাত্তান বলেন, তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। ইমাম যাহাবী বলেন, তিনি কে? তা কিছু জানা যায়নি।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে মু‘আয (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামে মিথ্যা আরোপের ভয়াবহতা উল্লেখ করে নিজের শোনা হাদিস জানান। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিনটি অভিশপ্ত জিনিস থেকে দূরে থাকতে বলেছেন: ব্যবহার্য পানি বা পানির উৎসে, ছায়াদার বৃক্ষতলে এবং লোক চলাচলের পথে পেশাব-পায়খানা করা। এখানে মূল শিক্ষা হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের কষ্ট এড়ানো। পানি মানুষের প্রয়োজনীয় জিনিস, ছায়া মানুষ বিশ্রামের জন্য ব্যবহার করে, আর পথ মানুষের চলাচলের জায়গা। এসব জায়গায় মল-মূত্র করা মানুষকে কষ্ট দেয় এবং নোংরা পরিবেশ তৈরি করে। হাদিসটি সামাজিক শিষ্টাচার ও পবিত্রতার একটি শক্তিশালী শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের ব্যবহার্য পানি বা পানির উৎস নোংরা করা থেকে বিরত থাকতে হবে।
- ছায়াদার জায়গা ও চলাচলের পথ মানুষের সুবিধার স্থান।
- পায়খানা-পেশাবে অন্যের কষ্টের কারণ হওয়া নিন্দিত আচরণ।
