৩৩/৫১. অধ্যায়ঃ
কারো সাথে তীর থাকলে সে যেন তার ফলা হাতের মুঠোয় রাখে
সুনানে ইবনে মাজাহ : ৩৭৭৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭৭৭
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفَيْانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ قُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ سَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَرَّ رَجُلٌ بِسِهَامٍ فِي الْمَسْجِدِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَمْسِكْ بِنِصَالِهَا " . قَالَ نَعَمْ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
সুফিয়ান বিন উয়াইনা বলেন, আমি আমর বিন দীনারকে বললাম, আপনি কি জাবির বিন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন, “এক ব্যক্তি তীরসহ মসজিদ অতিক্রম করলে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তীরের ‘ফলা’ মুষ্টিবন্ধ রাখো”। তিনি বলেন, হাঁ।
[৩০০৮] সহীহুল বুখারী ৪৫১, ৭০৭৩, ৭০৭৪, মুসলিম ২৬১৪, নাসায়ী ৭১৮, আবূ দাউদ ২৫৮৬, আহমাদ ১৩৮৯৮, দারিমী ৬৩৩, ১৪০২। সহীহ আবূ দাউদ ২৩২৯।
