৩৩/৫২. অধ্যায়ঃ
কুরআন অধ্যয়নের সওয়াব
সুনানে ইবনে মাজাহ : ৩৭৮৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭৮৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلاَثُونَ آيَةً شَفَعَتْ لِصَاحِبِهَا حَتَّى غُفِرَ لَهُ {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: কুরআন মাজীদে তিরিশ আয়াতবিশিষ্ট একটি সূরা আছে, যা তার তিলাওয়াতকারীর জন্য শাফাআত করবে, শেষে তাকে ক্ষমা করা হবে। তা হলো : তাবারাকাল্লাযী বিয়াদিহিল “মুলক” (সূরা মুলক)।
[৩০১৬] তিরমিযী ২৮৯১, আবূ দাউদ ১৪০০। রাওদুন নাদীর ৬৪, তা‘লীকুর রাগীব ২/২২২, ২২৩, সহীহ আবূ দাউদ ১২৬৫।
