১/৪১. অধ্যায়ঃ
উযু করার সময় ‘বিসমিল্লাহ’ বলা
সুনানে ইবনে মাজাহ : ৩৯৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯৯
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ صَلاَةَ لِمَنْ لاَ وُضُوءَ لَهُ وَلاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার ওজু হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যক্তি ওজুর সময় বিসমিল্লাহ বলেনি তার ওজু হয়নি।
[৩৯৭] আবূ দাঊদ ১০১ তাহক্বীক্ব আলবানী: হাসান। উক্ত হাদিসের রাবী ইয়াকুব বিন সালামাহ আল-লায়সী সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়।
