৩৬/২৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০২৭ - উহুদের কষ্ট ও আল্লাহর সিদ্ধান্ত

বিপদে ধৈর্যধারণ

উহুদের দিনে নবীজির আঘাত: আল্লাহর সিদ্ধান্তের সামনে বিনয়

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০২৭

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ كُسِرَتْ رَبَاعِيَةُ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ وَشُجَّ فَجَعَلَ الدَّمُ يَسِيلُ عَلَى وَجْهِهِ وَجَعَلَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ «كَيْفَ يُفْلِحُ قَوْمٌ خَضَبُوا وَجْهَ نَبِيِّهِمْ بِالدَّمِ وَهُوَ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ " . فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ﴾لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ﴿ .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

উহুদ যুদ্ধের দিন রাসুলুল্লাহ (ﷺ) এর মুখের সামনের পাটির চারটি দাঁতের একটি ভেঙ্গে যাওয়ায় এবং তাঁর মাথায় আঘাত লাগায় তাঁর মুখমন্ডল বেয়ে রক্ত ঝরতে থাকে। তিনি তাঁর মুখমন্ডলের রক্ত মুছছিলেন আর বলছিলেনঃ যে জাতি তাদের নবীর মুখমন্ডল রক্তরঞ্জিত করে সেই জাতি কিভাবে মুক্তি পেতে পারে। অথচ তিনি তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আহবান জানাচ্ছেন।তখন মহান আল্লাহ এ আয়াত নাযিল করেন(অনুবাদ): “এই বিষয়ে তোমার কিছু করণীয় নাই” (সূরা আল ইমরানঃ১২৮)।

[৩৩৫৯] মুসলিম ১৭৯১, তিরমিযী ৩০০২, ৩০০৩, আহমাদ ১১৫৪৫, ১২৪২০, ১২৬৭০, ১২৭২৫, ১৩২৪৫, ১৩৬৫৮।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উহুদ যুদ্ধের একটি কঠিন মুহূর্ত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনের পাটির একটি দাঁত ভেঙে যায়, মাথায় আঘাত লাগে এবং মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে থাকে। তিনি রক্ত মুছতে মুছতে বলেন, যে জাতি তাদের নবীর মুখ রক্তাক্ত করে, অথচ তিনি তাদের আল্লাহর দিকে ডাকছেন, তারা কীভাবে মুক্তি পাবে? তখন আল্লাহ আয়াত নাজিল করেন, এই বিষয়ে তোমার কিছু করণীয় নেই। হাদিসটি নবীজির কষ্ট, দাওয়াতের ধৈর্য এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি বিনয় শেখায়। মানুষ কষ্ট দিলেও চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। তাই দাওয়াত, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা—এগুলোই এই ঘটনার বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) আল্লাহর দিকে ডাকতে গিয়ে কঠিন কষ্ট সহ্য করেছেন।
  • মানুষের হেদায়েত ও পরিণামের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে।
  • কষ্টের সময়ও দাওয়াতের মিশন ভুলে যাওয়া উচিত নয়।
  • আল্লাহর নির্দেশের সামনে বান্দার বিনয় থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন