১/৪৬. অধ্যায়ঃ
উযুর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করা
সুনানে ইবনে মাজাহ : ৪১৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪১৩
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ الدِّمَشْقِيُّ، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، قَالَ رَأَيْتُ عُثْمَانَ وَعَلِيًّا يَتَوَضَّآنِ ثَلاَثًا ثَلاَثًا وَيَقُولاَنِ هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ .قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ حَدَّثَنَاهُ أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، فَذَكَرَ نَحْوَهُ
শাকীক বিন সালামাহ হতে বর্ণিতঃ
আমি উসমান (রাঃ) ও আলী (রাঃ)-কে তিনবার করে উযুর অঙ্গসমূহ ধৌত করতে দেখেছি এবং তারা দুজন বলেছেন, “রাসূলুল্লাহ (ﷺ)-এর উযু এরূপই ছিল।”
[৪১১] তিরমিযী ৪৪, আবূ দাঊদ ১১১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৮৯।
